Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পহেলগাঁও কাণ্ড: নিরাপত্তার কারণে বন্ধ করা হল কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র

পহেলগাঁও কাণ্ড: নিরাপত্তার কারণে বন্ধ করা হল কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র

Online Desk এপ্রিল 29, 2025
kashmir-gggg.jpg

ওঙ্কার ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাশ্মীর উপত্যকার ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হল। ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বেশ কয়েকটি পার্ক এবং বাগান বন্ধ করে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন।

কাশ্মীরের ৮৭টি পার্ক ও বাগানের মধ্যে ৪৮টির গেট বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আগামী দিনে আরও পার্ক বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। যে পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করা হয়েছে সেগুলি মূলত কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। বন্ধ হয়ে যাওয়া পর্যটন কেন্দ্রগুলির মধ্যে রয়েছে দুষ্পথ্রি, কোকেরনাগ, ডাকসুম, সিন্থান টপ, আছাবল, বাঙ্গুস ভ্যালি, মারগান টপ এবং তোসাময়দন। পর্যটকদের এই সমস্ত কেন্দ্রগুলিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে বিষয়ে সরকারি কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। দক্ষিণ কাশ্মীরের একাধিক মুঘল গার্ডেনও বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এক নেপালি-সহ ২৬ জন নাগরিকের মৃত্যুর পর গোটা জম্মুকাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এই ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। পর পর পাঁচ রাত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক বাহিনী। যদিও ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দিয়েছে। সেই আবহে এবার পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হল নিরাপত্তার কথা মাথায় রেখে।

Continue Reading

Previous: গম্ভীরকে মিস করছেন! দিল্লি ম্যাচের আগে হর্ষিত যা বললেন
Next: সরকারের সমালচনায় শাহরুখ, আমিরের কথাও মন দিয়ে শুনব : পরেশ রাওয়াল

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.