Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সংসদে বিশেষ আয়োজন, মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে সম্ভাজির কাহিনী দেখবেন খোদ মোদিও

সংসদে বিশেষ আয়োজন, মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে সম্ভাজির কাহিনী দেখবেন খোদ মোদিও

Online Desk মার্চ 25, 2025
FotoJet-13.jpg

ওঙ্কার ডেস্ক: ‘ছাবা’ এই বলিউড ছবির মুক্তির পর থেকেই নানা কারণে চর্চার শিরোনামে এসেছে বারবার। অল্প দিনেই ৫০০ কোটির গণ্ডি টপকে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে এই ছবি। এই সিনেমার দৌলতেই মোঘল সম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবি নিয়ে বর্তমানে উত্তাল মহারাষ্ট্র। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবির প্রশংসা করেছিলেন। এবার জল্পনার মাঝেই সেই সিনেমার পার্লামেন্ট যাত্রা।
জানা গেছে, আগামী ২৭ মার্চ, বৃহস্পতিবার সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে প্রদর্শিত হবে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনকাহিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ মন্ত্রীসভার সদস্যদের ‘ছাবা’ দেখার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। সেদিন সংসদে উপস্থিত থাকবেন পর্দার ‘সম্ভাজি’ ভিকি কৌশল এবং পরিচালক লক্ষ্মণ উতরেকর-সহ সিনেমার বাকি সদস্যরাও। স্বাভাবিকভাবে বলাই বাহুল্য, ভিকি কৌশলের জন্য যে এটা বড় প্রাপ্তি। আগে প্রশংসা পেয়েছিলেন ছবি নিয়ে এবার একসঙ্গে সেই ছবি দেখাও হবে।
গত ফেব্রুয়ারি মাসেই ‘ছাবা’র প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেছিলেন, “গোটা দেশে ছাপ ফেলে দিয়েছে এই সিনেমা। মুম্বই-সহ সমগ্র মহারাষ্ট্র, হিন্দি সিনেমাকেও উচ্চস্তরে পৌঁছে দিয়েছে মারাঠি। আর আজকাল তো ‘ছাবা’ নিয়ে গোটা দেশে চর্চা। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাসে সম্ভাজি মহারাজের বীরত্বের কাহিনি তুলে ধরা হয়েছিল।” দেশের দুই রাজ্য, মধ্যপ্রদেশ ও গোয়াতেও করমুক্ত করা হয়েছিল ভিকি কৌশলের এই ছবিকে। গত ১৪ তারিখ রিলিজের আগেও প্রচারের ময়দানে ছুটেছেন ভিকি কৌশল। দেশের বিভিন্ন প্রান্তের প্রচারেরর পাশাপাশি কখনও পুজো দিয়েছেন আবার কখনও মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করে এসেছেন। এবার সেই পরিশ্রমেরই ফল পাচ্ছেন অভিনেতা।

Post Views: 181

Continue Reading

Previous: ফের গরমের অস্বস্তি! চলতি সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা
Next: বাংলাদেশকে হারিয়ে এএফসিতে যেতে মরিয়া ভারত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.