Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দর্শকদের জন্য বড় সুখবর, বড় পর্দার পর ছোট পর্দায় আসছে ‘পুষ্পা ২: দ্য রুল’

দর্শকদের জন্য বড় সুখবর, বড় পর্দার পর ছোট পর্দায় আসছে ‘পুষ্পা ২: দ্য রুল’

Online Desk মে 31, 2025
gdfgkhg.png

ওঙ্কার ডেস্ক: বক্স অফিসের সাফল্যের পর এবার ছোটপর্দায় পা রাখছে ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দান্না অভিনীত এই সুপারহিট সিনেমাটি এবার সরাসরি পৌঁছে যাবে দর্শকের ঘরে। টিভির পর্দায় দেখতে পারবেন পুষ্পা রাজের এই হিট ছবি। ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়া প্রথম ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল কোভিড পরবর্তী ভারতীয় সিনেমার এক বড় রদবদল। ধুঁকতে থাকা প্রেক্ষাগৃহে দর্শক টেনে এনে ছবিটি বড়সড় ব্যবসা করে। সেই জনপ্রিয়তাকেই সাফল্যের মুকুটে পরিণত করে ২০২৪ সালে মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল’।
বড়পর্দায় মুক্তির কিছুদিন পর, ২০২৫ সালের জানুয়ারিতে সিনেমাটি ওটিটিতেও মুক্তি পায় এবং সেখানেও মেলে বিপুল পরিমাণে সাড়া পায় এই ছবি। এবার সেই হিট সিনেমা আসছে টেলিভিশনে। যারা এখনো সিনেমাটি দেখতে পারেননি, তাদের জন্য বড় সুখবর। ৩১ মে, সন্ধ্যে ৭:৩০ টা, জি সিনেমা-তে সম্প্রচারিত হবে ‘পুষ্পা ২’। ফলে এবার দেশের প্রতিটি ঘরে চলবে পুষ্পার রাজ। দর্শকদের উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে।
এই ছবিতে আল্লু অর্জুন অভিনয় করেছেন ‘পুষ্পা রাজ’-এর ভূমিকায়—একজন সাধারণ দিনমজুর, যিনি ধীরে ধীরে পরিণত হন লাল চন্দন কাঠ চোরাচালান সিন্ডিকেটের এক প্রধান খেলোয়াড়ে। তাঁর স্ত্রীর ভূমিকায়, অর্থাৎ শ্রীবল্লী চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মন্দান্না।
অ্যাকশন, আবেগ ও দুর্ধর্ষ সংলাপে ভরপুর এই সিনেমা ইতিমধ্যেই প্যান-ইন্ডিয়া স্তরে ছাপ ফেলেছে। এবার দেখার, ছোটপর্দাতেও সেই ম্যাজিক ধরে রাখতে পারে কি না ‘পুষ্পা রাজ’!

Post Views: 252

Continue Reading

Previous: সফর সম্পূর্ণ হল না, ‘বুলেট সরোজিনী’ থেকে সরে দাঁড়ালেন শ্রীময়ী চট্টরাজ, কেন?
Next: শিল্প, না অশ্লীলতা ! সান ফ্রান্সিসকোর ৪৫ ফুট লম্বা নগ্ন নারীর মূর্তি নিয়ে তোলপাড়

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.