Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সফর সম্পূর্ণ হল না, ‘বুলেট সরোজিনী’ থেকে সরে দাঁড়ালেন শ্রীময়ী চট্টরাজ, কেন?

সফর সম্পূর্ণ হল না, ‘বুলেট সরোজিনী’ থেকে সরে দাঁড়ালেন শ্রীময়ী চট্টরাজ, কেন?

Online Desk মে 31, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: গত এপ্রিল মাসেই ‘বুলেট সরোজিনী’র প্রোমোতে চমক দিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। সবে ‘রাগিনী চ্যাটার্জি’ হিসেবে পথ চলা শুরু হয়েছিল তাঁর। ৩০ দিনও পার করেনি। এই ক’দিনের মধ্যেই, ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গেলেন শ্রীময়ী।
‘বুলেট সরোজিনী’তে আর দেখা যাবে না শ্রীময়ী চট্টরাজকে। শনিবার আচমকাই সোশাল মিডিয়ায় এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা প্রকাশ করেন শ্রীময়ী চট্টরাজ। অভিনেত্রী জানিয়েছেন, “আমি ‘বুলেট সরোজিনী’তে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা করতাম। তবে আজকে চ্যানেল এবং হাউসের সঙ্গে কথা বলে নো অবজেকশন সার্টিফিকেট দিলাম।” এপ্রসঙ্গে অভিনেত্রী জানান, “কোনও ব্যক্তিগত কারণ নয়, শুধুমাত্র চরিত্রটা আমার বয়সের তুলনায় অনেকটা বড়। আমার মনে হয়, আমার যা বয়স তাতে চার ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো যোগ্যতা আমার নেই।” শেষে শ্রীময়ী স্টার জলসা চ্যানেল এবং প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ওঁরা আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে, ভবিষ্যতে আমরা আবার একসঙ্গে কাজ করব।” পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন ‘বুলেট সরোজিনী’ সিরিয়ালের গোটা টিমকে।
মাস খানেক আগেই মা হয়েছেন অভিনেত্রী। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ইতিমধ্যেই ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের আগামী ছবি ‘রক্তবীজ ২’-এর শুটিংও করেছেন। তারপরই সকলকে চমকে দিয়ে ‘রাগিনী চ্যাটার্জি’র ভূমিকায় দর্শক অনুরাগীদের প্রশংসা কুড়োন। পরনে ফুলস্লিভ ব্লাউজ। মুক্তকেশী। হাতে বিনা। কণ্ঠে যেন মা সরস্বতী, গত ৫ মে থেকে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে এমন ভূমিকাতেই দেখা যেত শ্রীময়ীকে। তবে সেই সফরে ইতি ঘোষণা করলেন অভিনেত্রী।

Post Views: 260

Continue Reading

Previous: অপারেশন সিঁদুরের মন্তব্য নিয়ে ফের বিতর্কে জাভেদ আখতার
Next: দর্শকদের জন্য বড় সুখবর, বড় পর্দার পর ছোট পর্দায় আসছে ‘পুষ্পা ২: দ্য রুল’

সম্পর্কিত গল্প

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.