Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • অপারেশন সিঁদুরের মন্তব্য নিয়ে ফের বিতর্কে জাভেদ আখতার

অপারেশন সিঁদুরের মন্তব্য নিয়ে ফের বিতর্কে জাভেদ আখতার

Online Desk মে 31, 2025
jfbb.png

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের ঠিক ১৫ দিনের মাথায় পাকিস্তানি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সমাজমাধ্যমে জয়জয়কার হয়েছে। কিন্তু বলিউডের একাংশ অভিনেতা মুখ বন্ধ রেখেছিলেন। তা নিয়েও সমালোচনা হয়েছে বিস্তর। বিশেষত, যাঁরা বিভিন্ন বিষয় নিয়ে সরব থাকেন, তাঁরাও নীরব ছিলেন। তাঁদের মতামতকে গুরুত্ব দেয় মানুষ। তাই প্রশ্ন উঠছে, কেন এই সময়ে চুপ করে ছিলেন তাঁরা? এবার সমালোনার মুখ খুললেন জাভেদ আখতার!
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতার দাবি করেন, তিনি নিজে এই বিষয় নিয়ে যথেষ্ট সরব ছিলেন। তাঁর কথায়, “আমি কথা বলেছি এই বিষয় নিয়ে। অনেক সময়ে মানুষ আমার কথা পছন্দ করেন না। কিন্তু আমি যেটা সত্যি বলে মানি, সেটাই আমি বলি।”
বলিউডের কয়েক জন তারকা অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। আবার কেউ কেউ কেবল নিজের কাজ নিয়েই ব্যস্ত। তাই তাঁরা যদি কথা নাও বলেন, তাতে আপত্তির কিছু নেই। এমনই মনে করেন বর্ষীয়ান গীতিকার। তাঁর কথায়, দেশ তো কথা বলছে। বহু মানুষ কথা বলেছেন। কিছু মানুষ শুধুই টাকা রোজগার করতে আর খ্যাতি অর্জন করতে ব্যস্ত। তাঁদের সেটাই করতে দিন।”
তবে, তাঁর এই পাশে দাঁড়ানো সত্যিই সমর্থন জোগানো না কি, আদতে কটাক্ষপাত, তা নিয়েও শুরু হয়েছে কানাঘুষো। কারণ খুব সহজ কথা বলেননি জাভেদ। কিছু দিন আগেই একটি অনুষ্ঠানে গিয়ে জাভেদকে প্রশ্ন করা হয়েছিল, অপারেশন সিঁদুর নিয়ে তিনি চুপ ছিলেন কেন?
এই প্রসঙ্গে জাভেদ বলেন, সুবিধাজনক বিষয় নিয়ে সকলেই কথা বলতে পারেন। যেখানে ঝুঁকি রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলুন।”

Continue Reading

Previous: ইজরায়েলের সমালোচনা করায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পড়ুয়ার উপর নিষেধাজ্ঞার কোপ এমআইটির
Next: সফর সম্পূর্ণ হল না, ‘বুলেট সরোজিনী’ থেকে সরে দাঁড়ালেন শ্রীময়ী চট্টরাজ, কেন?

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.