Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • আসছে পুষ্পা২ এর ‘নিউ ভার্সন’ ভাঙবে দঙ্গলের রেকর্ড

আসছে পুষ্পা২ এর ‘নিউ ভার্সন’ ভাঙবে দঙ্গলের রেকর্ড

Online Desk জানুয়ারি 8, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্কঃ গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা 2: দ্য রুল’। ছবি মুক্তি পেতেই চারিদিকে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল, এখনও রমরমিয়ে ব্যবসা করছে দেশের সিনেমাহল গুলিতে।নতুন বছর উপলক্ষে সেই ছবি নিয়েই অনুরাগীদের আকর্ষণীয় খবর দিল পুস্পা ২ নির্মাতারা।
নির্মাতারা জানিয়েছেন এই ছবির সঙ্গে যোগ করা হয়েছে নতুন ও আকর্ষণীয় ২০ মিনিটের ফুটেজ, যা ছবির দৈর্ঘ্য বাড়িয়ে দেবে। কিছু দিনের মধ্যেই প্রেক্ষাগৃহে সেই ছবি দেখা যাবে। নতুন ফুটেজ যোগ করে ৩ ঘণ্টা ৪০ মিনিটের ছবি হবে ‘পুষ্পা 2: দ্য রুল’। নতুন ভার্সনের এই ছবি দেখা যাবে ১১ জানুয়ারি। সমাজমাধ্যমে যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে জাপানের কাহিনির অংশ রয়েছে, যা দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকেরা।
দক্ষিণী ছবির মধ্যে রামচরণের ‘গেম চেঞ্জারের’ সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ‘পুষ্পা 2: দ্য রুল’। ইতিমধ্যেই ২৫ দিনে পুষ্পা২ ১৭৬০ কোটির ব্যবসা করে ফেলেছে। যা নীতিশ তিওয়ারির ‘দঙ্গল’ ছবির রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে। ‘দঙ্গল’ ছবি আয় করেছিল ২০৭০ কোটি টাকা। এখন দেখার পুষ্পা ২ ছবির এই নতুন অংশ রেকর্ড ভাঙতে কতটা সাহায্য করে।

Post Views: 127

Continue Reading

Previous: কোদালিয়া নদীর বেশ কিছু অংশ বাংলাদেশের, দাবি ইউনূস সরকারের
Next: ‘বয়স একটু কম হলেই দীপিকাই হত আমার চতুর্থ স্ত্রী’ নায়িকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য সঞ্জয় দত্তর

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.