ওঙ্কার ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। এবার শীতে বক্স অফিস মাতাতে আসছে ‘ধুরন্ধর’। এবার প্রকাশ্যে এল ছবির ঝলক, তা দেখে রীতিমত চমকে ওঠার জোগাড়। সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত এই অ্যাকশনে ঠাসা ছবির ঝলক।
প্রসঙ্গত, ট্রেলারের শুরুতেই অর্জুন রাম পালকে বলতে শোনা যাচ্ছে, ১৯৭১ সালের ভারত-পাকিস্তানের যুদ্ধের কথা। শুধু তাই নয়, সারা ট্রেলার জুড়ে দেখা গিয়েছে অক্ষয় খান্ন, আর মাধবনের চরিত্রগুলি। দেখা যাচ্ছে এক ব্যক্তি শুয়ে রয়েছে। সূঁচ ফোটানো রয়েছে পায়ে। ৭১ -এর যুদ্ধের পর পাকিস্তানের পরিস্থিতির ব্যাখ্যা দিতে শোনা যায় ট্রেলারে। ভারতের তরফে উচ্চপদস্থ কর্তা হিসেবে দেখা মিলবে আর মাধবনের। এই ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়বেন অক্ষয় খান্না। জ্বীন তথা এসপি চৌধুরী আসলাম হয়ে ধরা দেবেন সঞ্জয় দত্ত। এই ছবির প্রথম টিজারে দেখা গিয়েছিল রণবীরকে এক্কেবারে অন্য অবতারে। উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বহুদিনের জমে থাকা প্রতিশোধ নেওয়ার সংলাপ বলতে শোনা গিয়েছিল তাঁকে। রণবীরের রাফ অ্যান্ড টাফ লুক, সঙ্গে তাঁর বলা সংলাপ ও আবহ মিলে এক আলাদা রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করেছিল। কোনও কোনও দৃশ্য গায়ে কাঁটা দেওয়াবে, শিউরে উঠবে দর্শক। পরিচালক আদিত্য ধর আবারও সত্য ঘটনা অবলম্বনে নিয়ে আসছেন ‘ধুরন্ধর’। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। ইউটিউবে ট্রেলার মুক্তি পাওয়ার মিনিট দুয়েকের মধ্যেই মন্তব্যের বন্যা নেটিজেনদের!” তবে কে আসলে ‘ধুরন্ধর’? কিংবা ছবিতে আর কী কী আসল চমক থাকবে তা কোনওভাবেই খোলসা করেননি পরিচালক আদিত্য ধর।
