Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি পোস্ট কবে চার হাত এক হবে রোশনি-সৌমেনের?

সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি পোস্ট কবে চার হাত এক হবে রোশনি-সৌমেনের?

Online Desk ফেব্রুয়ারি 2, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বর্তমানে বিয়ে ও বাগদানের খবরে মুখর টলিপাড়া। সেই আনন্দের আবহেই নতুন সুখবর শোনালেন অভিনেত্রী রোশনি ঘোষ। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক সৌমেনের সঙ্গে বাগদান সেরে নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাগদানের বিশেষ ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরেছে কমেন্ট বক্স। হবু বর সৌমেন পেশায় একজন ফটোগ্রাফার। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক ইন্ডাস্ট্রির অন্দরে চর্চায় ছিলেন নায়িকা। দীর্ঘ প্রেমপর্বের পর অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল তাঁদের সম্পর্ক। বাগদানের ছবিতে একে অপরের প্রতি প্রেম ও ভালবাসার ছাপ স্পষ্ট ধরা দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় থাকা ছবিতে দেখা গিয়েছে, আংটি বদলের পর মুহূর্তে রোশনি ও সৌমেন একান্তে ছবিও তুলেছেন। কেরিয়ারে রোশনি ঘোষ ব্লুজ প্রোডাকশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘জগদ্ধাত্রী’ ও ‘শোলক শাড়ি’র মতো সিরিয়ালে তাঁর কাজ দর্শকদের নজর কেড়েছে। তবে ‘পরশুরাম’ ধারাবাহিকের বিশেষ চরিত্র তাঁকে আলাদা পরিচয়ের মাত্রা দিয়েছে। এই বিশেষ দিনে রোশনি সেজেছিলেন হালকা রঙের কারুকাজ করা শাড়ি ও ডায়মন্ড নেকপিসে। সৌমেন পরেছিলেন মানানসই স্যুট ও চশমা। দু’জনের সাজেই ছিল রুচিশীল সরলতা, যা তাঁদের সম্পর্কের রসায়নকে আরও সুন্দরভাবে তুলে ধরেছে।
রোশনি ও সৌমেনের এই বিশেষ দিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের পরিবার, বন্ধু ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। বাগদান সম্পন্ন হলেও বিয়ের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আনেননি এই জুটি। কবে চার হাত এক হবে, সে বিষয়ে আপাতত কৌতূহল অনুরাগীরা।

Post Views: 149

Continue Reading

Previous: চার দশক পর ট্রেন পরিষেবা চালু হচ্ছে বক্সারে; চিন্তায় পরিবেশবিদরা
Next: সংসদে প্রাক্তন সেনাপ্রধানের বই থেকে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা রাহুলের, আপত্তি রাজনাথ-শাহের

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.