Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংসদে প্রাক্তন সেনাপ্রধানের বই থেকে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা রাহুলের, আপত্তি রাজনাথ-শাহের

সংসদে প্রাক্তন সেনাপ্রধানের বই থেকে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা রাহুলের, আপত্তি রাজনাথ-শাহের

Online Desk ফেব্রুয়ারি 2, 2026
rahul-f.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের প্রাক্তন সেনাপ্রধান মুকুন্দ নরবণের ‘অপ্রকাশিত’ বই ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’ থেকে উদ্ধৃতি দিতে গেলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বাধা দেওয়ার অভিযোগ সংসদে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুলকে ওই বইয়ের অংশ পাঠ করতে বাধা দিয়েছেন বলে অভিযোগ। রাজনাথ সিং যুক্তি দেন, অপ্রকাশিত বই থেকে সংসদে উদ্ধৃত করতে পারেন না রাহুল গান্ধী।

সোমবার লোকসভায় বাজেট অধিবেশনে রাহুল গান্ধী যে বই থেকে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করেন সেটি ২০২৪ সালে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। তবে ২০২৩ সালের ডিসেম্বরে ওই বইয়ের একাংশ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। প্রসঙ্গত, মুকুন্দ নরবণে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত দেশের সেনাপ্রধান ছিলেন। সম্প্রতি একটি ম্যাগাজিনে তাঁর ওই বইয়ের অংশ প্রকাশিত হয়েছে। বইয়ে লেখা হয়েছে, ২০১৭ সালে ডোকলামে ভারত এবং চিনের সেনা যখন মুখোমুখি হয়, সেই সময় চিনের সাঁজোয়া গাড়ি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল।

লোকসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল নরবণের ওই বই থেকে উদ্ধৃতি দেওয়া শুরু করলে নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে আপত্তি জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘বইটি আদৌ প্রকাশিত হয়নি। সেখান থেকে উদ্ধৃত করতে পারেন না তিনি।’ রাজনাথের পাশাপাশি আপত্তি জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। শাহ বলেন, ‘বইটা যখন প্রকাশিতই হয়নি, তখন কেন সেটা পড়ছেন তিনি?’

Post Views: 130

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি পোস্ট কবে চার হাত এক হবে রোশনি-সৌমেনের?
Next: বিয়ের বাকি মাত্র হাতে গোনা কয়েকদিন, তার আগেই প্রি-ওয়েডিং শুট সারলেন রণজয়-শ্যামৌপ্তি

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.