Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোনার কেল্লার ৫০ বছর পূর্তিতে, সত্যজিৎ’কে সিরিজের মাধ্যমে পরিচালক রিঙ্গো’র শ্রদ্ধার্ঘ্য

সোনার কেল্লার ৫০ বছর পূর্তিতে, সত্যজিৎ’কে সিরিজের মাধ্যমে পরিচালক রিঙ্গো’র শ্রদ্ধার্ঘ্য

Online Desk মে 13, 2025
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক: সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ ছবির ৫০ বছরের পূরণ হয়েছে। রজতবাবু ব্যাঙ্কের ম্যানেজার। কয়েক দিনের ছুটি পেয়েছিলেন। মুকুলের সোনার কেল্লা দেখার আগ্রহের কারণেই পরিবারকে নিয়ে জৈসলমের ঘুরতে যাবেন বলে ঠিক করেন। কিন্তু সেই ঘুরতে যাওয়া যে এমন কাল হয়ে দাঁড়াবে তা কেউই বুঝতে পারেননি। এমনই এক প্রেক্ষাপটে নতুন ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। নাম ‘জয়সলমীর জমজমাট’। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। যেখানে রয়েছে রহস্য আর টানটান উত্তেজনা। এখন প্রশ্ন হল এই নতুন চরিত্রে দেখা যাবে কাকে?
‘ভাগাড়’-এর পর ‘ক্লিক’-এর নতুন সিরিজে আবারও অভিনেতা সব্যসাচী চৌধুরী। এছাড়াও সিরিজে আরও বড় চমক হিসাবে দেখা যাবে অভিনেত্রী মেঘলা দাশগুপ্তকে। ইন্ডাস্ট্রিতে তাঁকে সবাই চেনেন বিরসা দাশগুপ্ত এবং বিদীপ্তা চক্রবর্তীর মেয়ে হিসাবে। নতুন কাজ নিয়ে তাঁরা দু’জনেই উত্তেজিত।
এই প্রসঙ্গে সব্যসাচী বলেন, “এত বছর ধরে আমি বহু ছবি, সিরিজ করেছি। কিন্তু এই কাজটির অভিজ্ঞতা অন্য রকম। এর আগে জৈসলমের গিয়েছি, আবারও কাজের সূত্রে সেখানেই যাব, তা ভাবতে পারিনি।” অন্য দিকে মেঘলা প্রথম বার ঘুরে দেখলেন মুকুলের রাজ্য। তাঁকে এর আগে খুব কম সিরিজ বা টেলিফিল্মে দেখা গিয়েছে। অভিনেত্রী জানান, “এই চরিত্রটার প্রস্তুতিই ছিল অন্য রকম। রিঙ্গো পরিচালিত সিরিজ আগেও দর্শকের নজর কেড়েছে। এ ক্ষেত্রে পরিচালক বললেন, “২০২৫- এ সোনার কেল্লার ৫০ বছরের পূর্তি। তাই এমন কিছু তৈরি না করলে হয়! এই সিরিজ সত্যজিৎ রায়ের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।” পাঁচ পর্বের এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা দেবতনু, অভিষেক সিংহ, অমৃতা দেবনাথ, শাহির রাজ, দেবাশিস নাথ, মৌমিতা পাল-সহ আরও অনেককে।

Post Views: 266

Continue Reading

Previous: ‘ভারত চির কৃতজ্ঞ’: আদমপুর বিমানঘাঁটিতে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করে লিখলেন প্রধানমন্ত্রী
Next: প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার ফলাফল

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.