Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘দর্শকরা রাগ মনে রেখেছেন, ভালোবাসা নয়’ আক্ষেপের সুর সানি দেওলের গলায়

‘দর্শকরা রাগ মনে রেখেছেন, ভালোবাসা নয়’ আক্ষেপের সুর সানি দেওলের গলায়

Online Desk এপ্রিল 14, 2025
ftgy.png

ওঙ্কার ডেস্ক: বড়পর্দায় গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ছবি ‘জাট’। বলবীর সিংয়ের ভূমিকায় পর্দায় ধামাকাদার এন্ট্রি ষাটোর্দ্ধ অভিনেতার। ট্রেলারেই রাগী ইমেজের ঝলক দেখা গিয়েছিল অভিনেতার। আর ছবি রিলিজের পর সানি দেওলের অ্যাকশন দেখে অনুরাগীরা কার্যত ফিদা। অন্যদিকে, তিনদিনে ছবির বক্স অফিস কালেকশনও মন্দ নয়। যদিও সলমন খানের ‘সিকন্দর’-এর থেকে কিছুটা পিছিয়ে রয়েছে এই ছবি তবুও দর্শক মনে ভালোই সাড়া ফেলেছে। ‘জাট’ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস দেখে সানির প্রতিক্রিয়া,’দর্শকরা আমার রাগটা মনে রেখেছেন, ভালোবাসাটা নয়।’
সম্প্রতি সানি কথায় নিজের নতুন ছবি নিয়ে কথা বলতে গিয়ে আক্ষেপের সুর ধরা পড়ে, তিনি বলেন, “দর্শকরা বরাবর আমার রাগী অভিনয় দেখেছেন এবং ভালোবেসেছেন। আমি যখন রোমান্স করেছি তখন দর্শকদের পছন্দ হয়নি।” এর সঙ্গে তিনি যোগ করেন, “সবকিছুরই আলাদা আলাদা অনুভূতি। যখন কিছু দেখে বিরক্তবোধ করি তখন রাগ হওয়াটাই স্বাভাবিক। ছবিতেও বিষয়টা একইরকম। যখন কোনও চরিত্র করতে যাই তখন চরিত্রের প্রয়োজনেই রাগী ইমেজ তৈরি করি। মানুষ সেটাই মনে রেখেছেন। কিন্তু ছবিতে তো আমি শুধু অ্যাকশন করিনা, একই ছবিতে রোমান্সও করি। সেগুলো দর্শক মনে রাখেন না।”
এই প্রসঙ্গে তিনি যোগ করেন, “আমরা অভিনেতা। আমাদের দায়িত্ব পর্দায় অভিনীত চরিত্রকে ফুটিয়ে তোলা। আমরা সেটাই চেষ্টা করি। কাজ করতে করতে নিজেরাই বুঝতে পারি কোনটা ঠিক আর কোনটা ভুল। কিন্তু তারপরেও যখন কেউ একই কাজ বার বার করতে বলেন তখন ভালো লাগে না।” সানির এমন মন্তব্যে নেটিজেনদের ধারনা একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে হয়তো কিছুটা হলেও হাপিয়ে উঠেছেন অভিনেতা। সেই কারণেই হয়তো আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

Post Views: 135

Continue Reading

Previous: পুরোনো পদ ফিরে পাওয়া নিয়ে উদ্বিগ্ন চাকরিহারারা, পরামর্শ নিতে আইনজ্ঞদের আহ্বান !
Next: বেপরোয়া গতি, বড়সড় বিপদ এড়াল শহর ! পার্ক স্ট্রিটে ডিভাইডারে সরকারি বাস, আহত কয়েক জন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.