Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেদারনাথের পর এবার বারাণসীতে সারা আলি খান, হাতে আরতি থালা নিয়ে ক্যামেরা বন্দি হলেন অভিনেত্রী

কেদারনাথের পর এবার বারাণসীতে সারা আলি খান, হাতে আরতি থালা নিয়ে ক্যামেরা বন্দি হলেন অভিনেত্রী

Online Desk আগস্ট 31, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সময় পেলেই কেদারনাথে পুজো দিতে পৌঁছে যান সারা আলি খান। এ নিয়ে একাধিক বার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। তবে তাতে কান দেননি বলি অভিনেত্রী। এ বার বারাণসীতে গিয়ে পুজো দিলেন সারা। সমাজমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ল সেই দৃশ্য।
পরনে সাদা রঙের সালোয়ার কামিজ ও ওড়না। টেনে বাঁধা চুল। মাথায় পুজোর টিকা, হাতে আরতির থালা। এই বেশে দেখা গিয়েছে সারাকে। শনিবার রাতে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন তিনি। ঘাটে উপস্থিত অন্য ভক্তদের সঙ্গে বসেই পুজো দিচ্ছিলেন তিনি। দু’চোখ বুজে প্রার্থনা করতেও দেখা গিয়েছে সারাকে। ভিন্ন ধর্মের হলেও, সারাকে প্রায়ই পুজো-অর্চনা করতে দেখা যায়। অভিনেত্রীর প্রথম ছবি ‘কেদারনাথ’ বক্স অফিসে সফল হয়েছিল। সেই ছবির পর থেকে প্রায়শই কেদারনাথের মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। সম্প্রতি গণেশচতুর্থীর দিনও পুজো করতে দেখা গিয়েছে তাঁকে।

বর্তমানে ‘পতি পত্নী অউর উয়ো ২’এর শুটিং নিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ব্যস্ত সারা। কিছু দিন আগেই শুটিংয়ের সময় ছবির কলাকুশলীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন প্রয়াগরাজের স্থানীয়রা। অভিযোগ, স্থানীয়েরা নাকি কলাকুশলীদের মারধরও করেছেন। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। স্থানীয়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আবেদন করেছিল ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’।
ওই ঘটনায় উত্তরপ্রদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্নও ওঠে। ঘটনাটি ছবির নায়ক নায়িকা অর্থাৎ আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের সামনেই ঘটেছিল। মুদাসসির আজিজ পরিচালিত ছবিতে ওয়ামিকা গব্বিও অভিনয় করছেন। এই ছবির প্রিকুয়েলে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে ও ভূমি পেডনেকর।

Post Views: 95

Continue Reading

Previous: পাকিস্তান এবং চিনের সঙ্গে ভারতের সীমান্ত হবে আরও নিশ্ছিদ্র, নয়া বাহিনী গড়ছে সেনা
Next: এক নয় তিনটি সন্তান চান বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর, কেন এমন পরিকল্পনা নায়িকার?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.