Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তান এবং চিনের সঙ্গে ভারতের সীমান্ত হবে আরও নিশ্ছিদ্র, নয়া বাহিনী গড়ছে সেনা

পাকিস্তান এবং চিনের সঙ্গে ভারতের সীমান্ত হবে আরও নিশ্ছিদ্র, নয়া বাহিনী গড়ছে সেনা

Online Desk আগস্ট 31, 2025
indian-armyyy.jpg

ওঙ্কার ডেস্ক: দুই প্রতিবেশী দেশের সঙ্গে মাঝে মাঝে উত্তেজনা তৈরি হয় ভারতের। যার একটি পাকিস্তান হলে অন্যটি চিন। এ বার এই দুই দেশের সঙ্গে ভারতের সীমান্ত আরও নিশ্ছিদ্র করতে নতুন বাহিনী গঠন করতে চলেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, যার নাম দেওয়া হয়েছে ‘ভৈরব’ বাহিনী।

জানা গিয়েছে, ‘ভৈরব’ বাহিনী নিয়ে পাঁচটি ব্যাটালিয়ন গঠন করবে ভারতীয় সেনা। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ‘ভৈরব’ কমান্ডোদের পাঁচটি ব্যাটালিয়ন তৈরি সম্পন্ন করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে ২৫০ জন করে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ান থাকবে। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর ৭ মে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতের সেনা বাহিনী। এই আবহে সেনার ‘ভৈরব; বাহিনী গঠন করা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঠিক কী করবে এই নয়া বাহিনী? সূত্রের খবর, দেশের সীমান্তবর্তী এলাকায় শত্রুপক্ষ কোনও হামলা করলে, দ্রুত পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বিশেষ এই বাহিনী। দেশের পদাতিক বাহিনী এবং প্যারা স্পেশাল ফোর্সের মধ্যে সমন্বয় করবে ‘ভৈরব’ বাহিনী। ভারতীয় সেনার বিভিন্ন বাহিনী বর্তমানে রয়েছে, সেখান থেকেই জওয়ানদের নিয়ে এই বিশেষ বাহিনী গড়া হবে। প্রাথমিক ভাবে পাঁচটি ব্যাটালিয়নের পরিকল্পনা থাকলেও আগামীতে ধাপে ধাপে ২৩টি ব্যাটালিয়ন গড়ার ইচ্ছা রয়েছে সেনার। উল্লেখ্য সম্প্রতি ভারতীয় সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান বলেছেন, ‘শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।’ ভারত শান্তির পক্ষে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

Post Views: 106

Continue Reading

Previous: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান; মৃত ৮৩৫, ক্ষতিগ্রস্ত ১৫ লক্ষেরও বেশি মানুষ
Next: কেদারনাথের পর এবার বারাণসীতে সারা আলি খান, হাতে আরতি থালা নিয়ে ক্যামেরা বন্দি হলেন অভিনেত্রী

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.