Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিনেমাজগতে শোকের ছায়া! প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জড়িওয়ালা

সিনেমাজগতে শোকের ছায়া! প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জড়িওয়ালা

Online Desk জুন 28, 2025
WhatsApp-Image-2025-06-28-at-1.11.58-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জড়িওয়ালা। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সেই প্রাণ হারালেন তিনি। মডেল-অভিনেত্রীর আচমকা প্রয়াণে শোকস্তব্ধ অভিনয় জগৎ। টেলিভিশন কিংবা সিনেমা নয়, শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করে রাতারাতি সাফল্য পেয়েছিলেন ১৯ বছরের তরুণী। ২০০২ সালে ডিজে ডলের মিউজিক ভিডিওতে ‘কাঁটা লাগা’ গানের রিমেকে পারফর্ম করে রাতারাতি সাড়া ফেলে দিয়েছিলেন শেফালি। তখন থেকে তিনি ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবেই পরিচিতি পেয়েছিলেন। নয়ের দশকের সময় তাঁর লাস্যময়ী অভিব্যক্তিতে ঘায়েল হয়েছিলেন অনেকেই। সেই ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালার জীবন মাত্র ৪২ বছর বয়সে থমকে গেল।
মুম্বইয়ের হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন শেফালি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। কিন্তু তাতেও শেষরক্ষা করা যায়নি। হাসপাতাল সুত্রে খবর, শেফালিকে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শেফালি প্রথম ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান এবং অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গে। কিন্তু তারপর আর বলিউডে তাঁকে নিয়মিতভাবে দেখা যায়নি। হাতে গোনা কয়েকটি ছবিতে কাজ ছাড়া ২০১৯ সালে বিগ বস ১৩-এ অংশ নিয়েছিলেন তিনি। শোনা যায়, কেরিয়ার মাঝপথে থাকাকালীন মাঝে মাঝেই তিনি উধাও হয়ে যেতেন।
একটি সাক্ষাৎকারে শেফালি নিজেই জানিয়েছিলেন তাঁর জীবনের কঠিন সংগ্রামের কথা। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাত্র ১৫ বছর বয়স থেকে সেই কঠিন অসুখের সঙ্গে লড়াই চলছিল তাঁর। তিনি জানিয়েছিলেন, “পরীক্ষার সময় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকতাম। সেই থেকে খিঁচুনি শুরু হয়। ১৫ বছর থেকে আমার মৃগী রোগ। ক্লাসরুমে, ব্যাকস্টেজে, রাস্তায় বা কোথাও হঠাৎ করে আত্মবিশ্বাসের অভাব অনুভব করতাম।”
এই রোগের কারণেই ‘কাঁটা লাগা’র বিপুল সাফল্যের পরও বেশি কাজ করতে পারেননি শেফালি। কাজের মাঝে হঠাৎ খিঁচুনি হওয়ার ঝুঁকি থাকত। যদিও পরে চিকিৎসার মাধ্যমে রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আসে। মৃত্যুর ঠিক দু’দিন আগেও একটি ফটোশুট করেছিলেন শেফালি। তারপর আচমকা কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে চর্চা চলছে সর্বত্র। অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। শুক্রবার মধ্যরাত থেকে একের পর এক বলিপাড়ার তারকারা সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন।

Post Views: 297

Continue Reading

Previous: পরীক্ষার ফর্ম পূরণের জন্য কলেজে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, আর কী ঘটেছিল কসবাকাণ্ডে?
Next: কসবা ল কলেজে ধর্ষণ কাণ্ডের পর নড়েচড়ে বসল উচ্চশিক্ষা দফতর

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.