Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পরীক্ষার ফর্ম পূরণের জন্য কলেজে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, আর কী ঘটেছিল কসবাকাণ্ডে?

পরীক্ষার ফর্ম পূরণের জন্য কলেজে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, আর কী ঘটেছিল কসবাকাণ্ডে?

Online Desk জুন 28, 2025
kasba.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: গত ২৫ জুন কলকাতার কসবার ল কলেজে ধর্ষণের শিকার হয়েছেন তরুণী। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ওই দিন কলেজে ফর্ম পূরণ করতে গিয়ে নৃশংস অত্যাচারের শিকার হন তরুণী। কী ভাবে পুরনো পরিচিতরা তাঁকে ধর্ষণ করলেন সে বিষয়ে পুলিশকে সবিস্তারে জানিয়েছেন নির্যাতিতা। সেই অভিযোগপত্র হাতে এসেছে সংবাদ মাধ্যমের।

নিজের বয়ানে নির্যাতিতা তরুণী জানিয়েছেন, গত ২৫ মে পরীক্ষার ফর্ম পূরণের জন্য তিনি কলেজে গিয়েছিলেন। দুপুরে ফর্ম পূরণের কাজ সারা হয়ে যায়। এর পর তিনি ইউনিয়ন রুমে যান। এর পর তৃণমূলের ছাত্র সংগঠনের এক নেতা তাঁকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু নির্যাতিতা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অভিযোগ এর পর তাঁকে গার্ডস রুমে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে ওই অভিযুক্ত। যখন তাঁর উপর অত্যাচার করা হয় তখন প্রাণপণে বাধা দিয়েছিলেন তরুণী। কিন্তু পেরে ওঠেননি তিনি। অভিযোগ, যখন নির্যাতিতার উপর অত্যাচার চালানো হচ্ছিল সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে অভিযুক্তের দুই বন্ধু।

নির্যাতিতা ছাত্রীর আরও অভিযোগ, ধর্ষণে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে হুমকি দিতে শুরু করে অভিযুক্ত। শুধু তাই নয়, তরুণীর প্রেমিককে খুন করার ও বাবা-মাকে পুলিশ দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেয় সে। বিবস্ত্র অবস্থার ভিডিও রেকর্ড করে সেগুলি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে।

Post Views: 170

Continue Reading

Previous: ঠিক কী হয়েছিল সেই রাতে? পুলিশকে নিজেই জানালেন কসবা ল কলেজের নির্যাতিতা
Next: সিনেমাজগতে শোকের ছায়া! প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জড়িওয়ালা

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.