ওঙ্কার ডেস্ক: চলতি বছরের শুরুতেই সিদ্ধার্থ ও কিয়ারা ঘরে খুদে সদস্য আসার খবর এসেছিল। সমাজমাধ্যমে এই সুখবরও ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। ওই পোস্টে দেখা গিয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা। এ ভাবেই সন্তান আগমনের খবর দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে লিখেছেন, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।”
অবশেষে বাবা-মা হলেন সিদ্ধার্থ-কিয়ারা। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং বন্ধ রেখেছিলেন কিয়ারা। মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন অভিনেত্রী। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে নজির গড়েছিলেন তিনি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের দু’বছরের মাথায় সুখবর দিলেন জুটিতে। তবে বহুদিন থেকেই কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। গত বছর বড়দিনের তা আরও জোরালো হয়। বড়দিনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি আদুরে ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন কিয়ারা। সেখানেই সাদা-কালো পলকা ডটের পোশাকে নজর কেড়েছিলেন অভিনেত্রী। কিয়ারার ওই পোস্টের মন্তব্যে নেটিজেনদের অনুমান ছিল, নতুন বছর শুরুর আগেই বোধহয় পরিবারে নতুন অতিথি আসার খবর এইভাবেই জানান দিয়েছিলেন তারকা জুটি। এবার পরিবারে নতুন সদস্য আসার খবর ভাগ করলেন সিদ্ধার্থ-কিয়ারা। বর্তমানে ঘরে লক্ষ্মী আশায় খুশি সকলেই। নতুন সদস্যকে নিয়ে এখন সময় কাটাবেন নতুন মা-বাবা।
