Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শোলাঙ্কি নয়, সৌরভের সঙ্গে জুটি বাঁধছেন নতুন নায়িকা! নতুন ধারাবাহিকে ফিরছেন সৌরভ চক্রবর্তী

শোলাঙ্কি নয়, সৌরভের সঙ্গে জুটি বাঁধছেন নতুন নায়িকা! নতুন ধারাবাহিকে ফিরছেন সৌরভ চক্রবর্তী

Online Desk জুন 25, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: অভিনেতা সৌরভ চক্রবর্তী টলি পাড়ার জনপ্রিয় মুখ। ফের যোগ দিচ্ছেন ধারাবাহিকের কাজে একথা আগেই শোনা গিয়েছিল। তবে কী কাহিনি, কোন নায়িকা, কোনও কিছুই প্রকাশ্যে জানা যায়নি। প্রথমে শোনা গিয়েছিল, অভিনেত্রী শোলাঙ্কি রায়ের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। কিন্তু আদতে তা হচ্ছে কি, সূত্র বলছে অন্য খবর।

তা হলে কোন নায়িকার সঙ্গে জুটিতে দেখা যাবে সৌরভকে? সদ্য প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিকের প্রচার-ঝলক। নায়ক-নায়িকাকে অবশ্য দেখা যায়নি সেখানে। নতুন ধারাবাহিকের নাম ‘লক্ষ্মী ঝাঁপি’। শোনা যাচ্ছে, এই কাহিনিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। সূত্র বলছে, আদ্যোপান্ত প্রেমের গল্পে থাকবে কৌতুকের ছোঁয়া। তবে শোলাঙ্কি নয়, অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি জুটি বাঁধবেন সৌরভ। প্রথম বার পর্দায় দেখা যাবে এই জুটিকে। ধারাবাহিকের প্রোমো, লুক সেট অনেক দিন আগেই শেষ হয়েছে। শোনা যাচ্ছে, জুলাই মাস থেকেই শুরু হবে শুটিং। প্রায় ৯ বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেতা সৌরভ। এর আগে তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য কাজ। ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘আজ আড়ি কাল ভাব’, ‘মেম বউ’ সব ধারাবাহিকেই দর্শক তাঁকে সমানভাবে পছন্দ করেছেন। সেই সঙ্গে পাল্লা দিয়ে ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

কিছু দিন আগে ধারাবাহিকে আবার অভিনয় প্রসঙ্গে অভিনেতা জানিয়েছিলেন, “ছোট পর্দার মাধ্যমেই আমার অভিনয় শুরু। এই মাধ্যম অভিনেতাদের দর্শকের কাছে পৌঁছে দেয় অনেক সহজে। তাই ধারাবাহিকে অভিনয় করব না, কোনও দিন তেমন ভাবিনি। ধারাবাহিকে অভিনয় করতে আমি আগ্রহী।”

Post Views: 1,430

Continue Reading

Previous: রাজস্থানে আটক ৩০০ শ্রমিকের মুশকিল আসান মমতা বন্দ্যোপাধ্যায়
Next: কালীগঞ্জে বোমা মারার ঘটনায় গ্রেপ্তার আরো ১

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.