Skip to content
অক্টোবর 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিশেষ খবর
  • কালীগঞ্জে বোমা মারার ঘটনায় গ্রেপ্তার আরো ১

কালীগঞ্জে বোমা মারার ঘটনায় গ্রেপ্তার আরো ১

Online Desk জুন 25, 2025
guhjghju.png

নিলয় ভট্টাচার্য, নদিয়া : কালীগঞ্জে বোমা মারার ঘটনায় গ্রেপ্তার আরো একজন । এবার ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল। সোমবার কালীগঞ্জের উপর নির্বাচনের ফলাফল ঘোষণার পরে সিপিএম সমর্থকদের বাড়িতে বোমা ফেলার অভিযোগ আগেই উঠেছিল। বোমার আঘাতে মৃত্যু হয়েছিল এক নাবালিকার। ইতিমধ্যেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

এই ঘটনায় আগেই চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনায় আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতের নাম শারিফুল শেখ। এখনো পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।

অন্যদিকে বুধবার ঘটনাস্থল মোলান্দি গ্রামে এসে উপস্থিত হয় ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। তারা ঘটনাস্থলে এসেই এলাকার বিভিন্ন জায়গা থেকে কিছু নমুনা সংগ্রহ করে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর সোমবার কালিগঞ্জ উপনির্বাচনের ফলাফল ঘোষণার পরই দুষ্কৃতীরা সকেট বোমা নিয়ে হামলা করেছিল। আর সেই বোমার আঘাতেই মৃত্যু হয়েছিল চতুর্থ শ্রেণীর এক নাবালিকার। পরিবারের তরফ থেকে দাবি জানানো হয়েছে এই ঘটনায় দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়। বর্তমানে এই ঘটনায় কালিগঞ্জ থানার পুলিশ তদন্ত চালাচ্ছে।

Continue Reading

Previous: শোলাঙ্কি নয়, সৌরভের সঙ্গে জুটি বাঁধছেন নতুন নায়িকা! নতুন ধারাবাহিকে ফিরছেন সৌরভ চক্রবর্তী
Next: মার্কিন মুলুকে আঘাত হানতে পারে এমন পরমাণু অস্ত্র বানাচ্ছে পাকিস্তান

সম্পর্কিত গল্প

New-Project-27.webp

বিজিবিএসের নামে কোটি টাকা নষ্ট, শিল্প হয়নি, অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-26.webp

১৬ মাস যুদ্ধের মাঝে আটকে, ড্রোনে ঝুলে প্রাণ ফিরে পেলেন ইউক্রেনের জওয়ান

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-24.webp

মেয়ের বাড়িতে লক্ষ্মীপুজোয় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মায়ের, আহত আরও ২

Online Desk অক্টোবর 25, 2026

You may have missed

New-Project-27.webp

বিজিবিএসের নামে কোটি টাকা নষ্ট, শিল্প হয়নি, অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Online Desk অক্টোবর 25, 2026
New-Project-26.webp

১৬ মাস যুদ্ধের মাঝে আটকে, ড্রোনে ঝুলে প্রাণ ফিরে পেলেন ইউক্রেনের জওয়ান

Online Desk অক্টোবর 25, 2026
Untitled.png

নিজেকে সুন্দর করতে কালার লেন্স পরছেন, অজান্তে চোখের ক্ষতি করছেন না তো?

Online Desk অক্টোবর 25, 2026
Untitled.png

মাসের শেষে তিন-চার রকমের ডাল পড়ে আছে অল্প অল্প? বানিয়ে ফেলুন দারুন স্বাদের ডালের বড়া!

Online Desk অক্টোবর 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.