Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রেন্ডে গা ভাসিয়ে এবার ভ্লগিং’এর মাধ্যমে নতুন ভাবে আসছেন টলিপাড়ার জনপ্রিয় মুখ সোমা বন্দ্যোপাধ্যায়

ট্রেন্ডে গা ভাসিয়ে এবার ভ্লগিং’এর মাধ্যমে নতুন ভাবে আসছেন টলিপাড়ার জনপ্রিয় মুখ সোমা বন্দ্যোপাধ্যায়

Online Desk সেপ্টেম্বর 15, 2025
er.png

ওঙ্কার ডেস্ক: ইদানীং ব্যস্ত মুঠোফোন হাতে ছোট থেকে বড় অভিনেতা থেকে অভিনেত্রী কেউই বাদ নেই, টলিপাড়ার প্রায় সব অভিনেতারাই মোবাইল ফোনের মাধ্যমে দর্শককে তাঁদের রোজনামচার কাহিনি বলতে থাকেন। ফলে শিল্পীদের জীবনের টুকিটাকি জানতে এখন আর কষ্ট করতে হয় না দর্শককে। এবার নতুন প্রজন্মের ভ্লগ দেখে দেখে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ও ছোট ছোট ভিডিয়ো তৈরি করা শুরু করেছেন। কেন তাঁর মনে এই বিষয় মাথায় আসলো?

প্রসঙ্গত, তাঁর প্রজন্মের অনেক শিল্পীর এখনও সমাজমাধ্যমে কোনও প্রোফাইল নেই। সেখানে তিনি প্রায় রোজ ভিডিয়ো তৈরি করছেন এবং তা ভাগ করে নিচ্ছেন সকলের সঙ্গে। নতুন প্রজন্মই তাঁর অনুপ্রেরণা। সোমার কথায়, “নতুন কিছু কেন শিখব না, সব কিছুরই ভাল-মন্দ রয়েছে। অনেকে বলতেই পারেন, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছি। কিন্তু আমি কোনও জিনিসই এ ভাবে দেখি না।” পুরনো প্রজন্মের অনেকেই ‘ভ্লগ’ বিষয়টিকে অপছন্দ করেন।

কিছু দিন আগে এক অভিনেতা প্রকাশ্যেই জানিয়েছিলেন, সমাজমাধ্যম সব কিছু পেয়ে যেতে দর্শকের কাছে শিল্পীরা সহজলভ্য হয়ে যাচ্ছেন। যদিও এই বিষয়টিকে অন্য ভাবে দেখেন সোমা। তিনি যোগ করলেন, “ঝিলিক, ফুলকিরা তো আছে। তা ছাড়া শুটিং সেটের অনেকেই আমায় বার বার বলত ভিডিয়ো করার কথা। আর অনেককে বলতে শুনেছি তাঁদের ভিডিয়োয় আমি যদি কিছু বলি, তাঁদের ‘রিচ’ ভাল হয়। তখন মনে হল আমি নিজেই তো করতে পারি!” ভ্লগিংয়ের সবটা বেশ উপভোগ করছেন সোমা।

অভিনেত্রীর দুই মেয়ে। এক মেয়ে থাকেন মুম্বইয়ে। আর অন্যজন কলকাতায় পড়াশোনা করছেন। তবে মেয়েদের থেকেও এ ক্ষেত্রে বেশি সাহায্য করছেন তাঁর সহঅভিনেতারা। ‘হীরাম্মা’র জনপ্রিয়তাকে আবার সমাজমাধ্যমের পাতায় ফিরিয়ে আনতে ইচ্ছুক সোমা।

Post Views: 93

Continue Reading

Previous: রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তুলোধোনা, সন্ত্রাসে মদতদাতা দেশ বলে কটাক্ষ ইজরায়েলের
Next: কলকাতায় সেনা কমান্ডারদের সঙ্গে সম্মেলন প্রধানমন্ত্রী মোদী, সেনা আধুনিকীকরনে জোর কেন্দ্রের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.