Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘একটা রাস্তা খুঁজে বার করেছি……’ কিসের ইঙ্গিত দিলেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা

‘একটা রাস্তা খুঁজে বার করেছি……’ কিসের ইঙ্গিত দিলেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা

Online Desk জুন 29, 2025
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বিয়ের পর থেকেই প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ঘরোয়া পরিবেশে বিয়ে করেছিলেন তিনি। ফের গুঞ্জন শুরু হয়েছে বলিউদে সোনাক্ষী সিন্‌হা কি মা হতে চলেছেন? সম্প্রতি বিয়ের এক বছর পূর্ণ হল সোনাক্ষী ও জ়াহিরের। বছর ঘুরতেই ফের অনুরাগীদের প্রশ্ন, মা হচ্ছেন সোনাক্ষী? প্রশ্নের উত্তর নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়েছেন অভিনেত্রী।
সোনাক্ষীর বক্তব্য, বরাবরই হই-হুল্লোড়ের চেয়ে শান্তি বেশি পছন্দ করেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত হইচই পছন্দ নয় তাঁর। সোনাক্ষী বলেছেন, “ব্যক্তিগত জীবন নিয়ে এই উন্মত্ততা বন্ধ করার একটা রাস্তা আমি খুঁজে বার করেছি। পর্দার বাইরে আমি খুবই শান্তিপূর্ণ একটা জীবনযাপন করি। কাজের বাইরে আমি শুধু শান্তি চাই।”

সন্তান নিয়ে জল্পনা হচ্ছে বেশ কয়েক দিন ধরে। অন্যধর্মে বিয়ে নিয়েও সোনাক্ষীকে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। এই সব নিয়ে অভিনেত্রীর মত, “আপনি যা-ই করুন, লোকে সবকিছু নিয়ে বলবেই। আমি সাদা রঙের পোশাক পরলে, লোকে বলবে, ওটার কালো রং। আপনি যা-ই করবেন, তার বিরোধিতা ঠিক কেউ না কেউ করবে। তাই এই ছোট ছোট গুঞ্জনে কান দেওয়া যাবে না।”
জ়াহিরের সঙ্গে সাত বছরের সম্পর্ক সোনাক্ষীর। শোনা যায়, ভিন্‌ধর্মের সম্পর্ক বলে অভিনেত্রীর পরিবারের প্রথমে আপত্তি জান জানিয়েছিলেন। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিবাহ-পরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতে শুরু করেন দু’জনই।

Post Views: 204

Continue Reading

Previous: কল্যাণের পর মদন, ‘মেয়েটি ওখানে না গেলে এরকম ঘটত না’, কসবা ধর্ষণকাণ্ডে তৃণমূল বিধায়কের মন্তব্যে নয়া বিতর্ক
Next: কেন্দ্রীয় মন্ত্রীদের হাত ধরে কলকাতায় শুরু উদ্যমী সম্মেলন মেলা ২০২৫, দেশে রেল পরিকাঠামো নিয়ে বিস্তৃত আলোচনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.