Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • না ফেরার দেশে ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্রাবণী বণিক, টলিপাড়ায় শোকের ছায়া

না ফেরার দেশে ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্রাবণী বণিক, টলিপাড়ায় শোকের ছায়া

Online Desk ডিসেম্বর 29, 2025
dh.png

ওঙ্কার ডেস্ক: বছর শেষে টলিপাড়ায় দুঃসংবাদ। প্রয়াত ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্রাবণী বণিক। অবশেষে মারণ রোগের কাছে হার মানলেন অভিনেত্রী। বেশ কয়েকদিন ধরেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। জানা গিয়েছে বিগত কয়েক সপ্তাহ ধরে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটে। এমনকি শ্রাবণীকে হাসপাতালেও ভর্তি হতে হয়। তবে আর শেষরক্ষা হল না। সোমবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী।
উল্লেখ্য, ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলি আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রাবণী বণিক। পাশাপাশি বড়পর্দায়ও ‘আলো’,’চাঁদের বাড়ি’ ছবিতে নজর কেড়েছেন তিনি। কানাঘুষো শোনা যায়, বাংলা টেলিভিশনে জনপ্রিয় হলেও শ্রাবণী বণিকের সেভাবে আর্থিক সঙ্গতি ছিল না। মাসখানেক আগেও অভিনেত্রীর ছেলে অচ্যুত সোশাল মিডিয়ায় পোস্ট করে মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যও চেয়েছিলেন। কারণ ক্যানসারের চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল। তবে বছর শেষ হওয়ার আগেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। শ্রাবণীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা এবং তাঁর অনুরাগীরা। কথায় আছে, মানুষ চলে গেলেও তাঁর কাজ থেকে যায়, অভিনেত্রী প্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়।

Continue Reading

Previous: লোকসভার ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী অমিত শাহের, রাহুল গান্ধীকে বোঝানো সম্ভব না, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Next: ক্যানিং থানার মহিলা হোমগার্ডের মৃত্যুর রহস্য উন্মোচনে সিট গঠন করল রাজ্য পুলিশ

সম্পর্কিত গল্প

New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.