Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পাঁচ বছর, স্মৃতিস্মরণে তাঁর পরিবার ও অনুরাগীরা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পাঁচ বছর, স্মৃতিস্মরণে তাঁর পরিবার ও অনুরাগীরা

Online Desk জুন 15, 2025
zfd.png

ওঙ্কার ডেস্ক: ‘নয়ন তোমারে পায় দেখিতে/রয়েছ নয়নে নয়নে’। চোখের নিমেষে কেটে গেল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পরবর্তী পাঁচ বছর। এই পাঁচ বছরে এমন একটা দিন যায়নি যে দিন সুশান্ত অনুরাগীদের তাঁর জন্য মনখারাপ হয়নি। অভিনেতার মৃত্যুশোক তাঁর অনুরাগীদের মনে বারবার ঘুরে ফিরে এসেছে।
সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মৃতির সরণীতে হাঁটলেন সুশান্তের অনুরাগীরা। এদিন মুম্বইয়ে অভিনেতার আত্মার শান্তি কামনা করে এক বিশেষ যজ্ঞের ব্যবস্থা করেন তাঁরা। অভিনেতার ছবিতে তিলক পরিয়ে এই আয়োজনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অনুরাগীরা। আজও তাঁদের একইরকমের মন খারাপ। ঠিক যতটা মন ভারী হয়েছিল পাঁচ বছর আগে ১৪ জুন, ২০২০ সালে ভরা অতিমারির মধ্যে যখন দুপুর গড়িয়ে বিকেল নামার মুখে প্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যুসংবাদ এসেছিল।
সুশান্তের মৃত্যুর পাঁচ বছর পরেও সুবিচারের লড়াই করে চলেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। ভাই সুশান্ত যাতে সুবিচার পান সেই আশায় গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দারস্থও হয়েছিলেন তিনি। ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে নিজের ইনস্টাগ্রাম পেজে একটি পোস্ট করেন শ্বেতা। সেই পোস্টে তিনি লেখেন, ‘আজ ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৪ জুনের পর থেকে ঘটছে অনেক কিছু। জীবনে অনেক পরিবর্তন এসেছে। সিবিআই তদন্ত চলছে। তদন্তের দীর্ঘ প্রক্রিয়া। তবে আমি বলব আপনারা আশা হারাবেন না। জীবনে যা খুশি ঘটুক ভগবানের উপর ভরসা হারাবেন না।’

Post Views: 242

Continue Reading

Previous: শুরু হতে চলছে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির কাজ, শুভ মহরতে হাজির কলাকুশলীরা
Next: ছোট পর্দায় আর কাজ করবেন না লিলি চক্রবর্তী! কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রীর?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.