Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন বছরে দেব ফ্যানেদের জন্য সুখবর, চলতি বছরে মুক্তি পাচ্ছে ‘টনিক২’

নতুন বছরে দেব ফ্যানেদের জন্য সুখবর, চলতি বছরে মুক্তি পাচ্ছে ‘টনিক২’

Online Desk জানুয়ারি 2, 2026
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন বছরের শুরুর ফুরফুরে আনন্দের আবহেই নিজের ভক্তদের দিলেন নতুন চমক, শুভ দিনেই নতুন ছবির ঘোষণা সেরে ফেললেন দেব! নতুন বছরে পয়লা দিনেই প্রকাশ্যে এসেছে এই ছবির মোশন পোস্টার।
২০২১ সালে ক্রিসমাসের বাজার কাঁপিয়েছিল ‘টনিক’। একাধিক ছবিকে পিছনে ফেলে সেরার মুকুট মাথায় তুলে নিয়েছিল দেব-পরান বন্দ্যোপাধ্যায় অভিনীত সেই ছবি। সেই সিনেমাপ্রেমী মাত্রেই জানেন, সেই ছবি থেকেই একসঙ্গে যাত্রা শুরু করেছিলেন পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরী এবং দেব। পরান বন্দ্যোপাধ্যায়কে এবং দেব’এর অভিনয়ের সমীকরণ জনতামহলে বেশ প্রশংসিত হয়েছিল। ফের ৫ বছর পর আবার ফিরতে চলেছে সেই ‘কাকা-ভাইপো’ জুটি! ‘টনিক ২’-এর প্রযোজনার দায়িত্ব যে যৌথভাবে সামলাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থা, তা বলাই বাহুল্য।
‘টনিক ২’-র ঘোষণা ভিডিওতে দেখা যাচ্ছে ফ্রেমের দু’ধারে একটির পর একটি গাছের পাতা সরে যাচ্ছে, ঠিক যেন তৈরি হচ্ছে রূপকথা। সেখানে ফুটে উঠছে নতুন গল্প, নতুন যাত্রা! ও টনিক! ভিডিওর পিছনে মিহি সুরে বেজে চলছে টনিক ছবির জনপ্রিয় আবহসঙ্গীতের সেই সুর। ধীরে ধীরে ফুটে উঠল ছবির নাম, ‘টনিক ২’। ভিডিওর পোস্টারের ক্যাপশনে দেব লিখেছেন, “ফিরে আছে সকলের পছন্দের সেই জুটি, নিয়ে আসছে মন ভাল করা সেই অনুভূতি।”
তবে জানা যায়নি ছবি মুক্তির তারিখ কিংবা শুটিং শুরুর দিনক্ষণ। প্রকাশ্যে আসেনি কোনও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নাম।
বর্তমানে দেবের অনুরাগীরা নতুন ছবির খবরে বেশ উত্তজিত। ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল দেখা দিয়েছে। এছাড়াও দেবের নতুন বছরে রয়েছে দেবের আরও এক ছবি, সেই ছবিরও ঝলক সামনে এসেছে। তবে আপাতত অপেক্ষা সময়ের।

Post Views: 109

Continue Reading

Previous: নতুন বছরের শুরুতেই ইরানে খামেনেই-বিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান
Next: পূজা রজক, এক লড়াকু ছাত্রীর নাম

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.