Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একটুর জন্য হাতছাড়া শীর্ষস্থান, হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে রইল কোন কোন ধারাবাহিক?

একটুর জন্য হাতছাড়া শীর্ষস্থান, হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে রইল কোন কোন ধারাবাহিক?

Online Desk জানুয়ারি 30, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: এক সপ্তাহের অপেক্ষা, জল্পনার পর অবশেষে মুক্তি পেল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। টেলিভিশনের দর্শকদের চোখ আটকে থাকে একটাই তালিকায় আর তা হল টিআরপি। কোন গল্প ছুঁয়েছে মন, কোন চরিত্র হয়েছে আরও আকর্ষনীয়, আর কোন ধারাবাহিক টিকে রইল দর্শকের ভালোবাসার শীর্ষে, সব কিছুরই স্পষ্ট মাপকাঠি হল এই তালিকা। চলতি সপ্তাহে সেই টিআরপি তালিকা যেন আরও বেশি টানটান। নিজের জমি ছাড়তে রাজি নয় কেউই। জি বাংলা আর স্টার জলসার মধ্যে শুরু হয়েছে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে জনপ্রিয় গল্পের ধারাবাহিকতা, অন্যদিকে চমকদার টুইস্ট সব মিলিয়ে প্রতিটি সন্ধ্যা যেন চাঁদের হাট ড্রয়িং রুমে। কে এগিয়ে, কে পিছিয়ে এই প্রশ্নের উত্তর জানতেই মুখিয়ে থাকেন দর্শকরা।
চলতি সপ্তাহে ৬.৯ নম্বর নিয়ে এক নম্বর স্থান ধরে রাখল ‘পরশুরাম আজকের নায়ক’। ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহার এই ধারাবাহিকে একের পর এক চমক যেন দর্শকদের জায়গা থেকে সরতে দিচ্ছে না। ঠিক তার পেছনেই রয়েছে ‘পরিণীতা’। ঈশানি ও উদয়ের এই ধারাবাহিক ৬.৮ নম্বর পেয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে, একটুর জন্য হাতছাড়া হল সিংহাসন। তৃতীয় স্থানে রয়েছে স্বস্তিকা দত্তের সিরিয়াল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। টেলিভিশনে ফিরেই দর্শকের মন জয় করেছিল এই ধারাবাহিক, তবে চলতি সপ্তাহে কিছুটা কমে ৬.৫ নম্বর নিয়ে নেমে এসেছে তৃতীয় স্থানে। চার নম্বর স্থানে এই সপ্তাহে যুগ্ম সাফল্য। ‘রাঙামতী তীরন্দাজ’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’ দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩। দর্শকের পছন্দ যে সমানভাবে ভাগ হয়ে গিয়েছে, তারই ইঙ্গিত এই যুগ্ম অবস্থান। পঞ্চম স্থানে রয়েছে রণিতা দাস অভিনীত ‘ও মোর দরদিয়া’। ৬.২ নম্বর নিয়ে এই ধারাবাহিকটি এখনও শক্তভাবেই টিকে রয়েছে শীর্ষ তালিকায়। ষষ্ঠ স্থানে একা নয় রয়েছে একসঙ্গে তিনটি ধারাবাহিক। ৫.৭ নম্বর নিয়ে সেখানে রয়েছে ‘বেশ করেছি প্রেম করেছি’, সঙ্গে রয়েছে ‘আমাদের দাদামণি’ ও ‘জোয়ার ভাঁটা’। সাত নম্বরে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। আট নম্বরে নেমে এসেছে ‘চিরসখা’। নয় নম্বরে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। আর সেরা দশের তালিকা শেষ করছে রুবেল অভিনীত ‘তুই আমার হিরো’। ৪.৯ নম্বর নিয়ে দশম স্থানে থেকেও এই ধারাবাহিক তার জায়গা ধরে রেখেছে টিআরপি তালিকায়।
এই সপ্তাহে প্রায় সব ধারাবাহিকের নম্বরে রয়েছে ওঠা-পড়া, কিন্তু প্রতিযোগিতায় একটুও ভাটা পড়েনি। বরং প্রতিটি সংখ্যার ফারাক আরও স্পষ্ট করে দিচ্ছে, বাংলা টেলিভিশনের যুদ্ধ কতটা কাছাকাছি। শীর্ষস্থান ধরে রাখার লড়াই’এ টিকে থাকার সংগ্রাম। সব মিলিয়ে টিআরপি তালিকা এখন ধারাবাহিকের জীবন্ত ফলাফল। আর সেই নাটকের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা জারি, আবারও পরের লক্ষ্মীবারের দিকে তাকিয়ে দর্শকেরা।

Post Views: 70

Continue Reading

Previous: গ্রেফতার ডি.বাপি বিরিয়ানির মালিকের ছেলে অনির্বাণ
Next: আজিত পাওয়ারের মৃত্যুর পর ফের একজোটে এনসিপি; নেতৃত্বে কে, জল্পনা তুঙ্গে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.