Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গ্রেফতার ডি.বাপি বিরিয়ানির মালিকের ছেলে অনির্বাণ

গ্রেফতার ডি.বাপি বিরিয়ানির মালিকের ছেলে অনির্বাণ

Online Desk জানুয়ারি 30, 2026
D-Bapi.jpg

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: পুলিশের হাতে ধৃত ব্যারাকপুরের প্রসিদ্ধ অনির্বাণ বিরিয়ানির মালিক অনির্বান দাস। স্ত্রীকে মারধর এবং এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জনপ্রিয় এই বিরিয়ানির দোকান নিয়ে আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে। এবার গ্রেফতার হলেন খোদ মালিক।

ব্যারাকপুরের এক প্রসিদ্ধ বিরিয়ানির দোকান ডি বাপি বিরিয়ানি, অনির্বাণ দাস ডি বাপি বিরিয়ানির মালিক বাপি দাসের ছেলে। কিছু সময় আগেই বাবার ব্যবসা থেকে সরে এসে নিজের আলাদা ব্যাবসা শুরু করেছিলেন তিনি। অনির্বাণ বিরিয়ানি এবং কেটারার্স নামে নতুন ব্যাবসা শুরুর পর থেকেই অনির্বানের নামে উঠেছে একাধিক অভিযোগ। কখনও দোকানে খারাপ খাবার, আবার কখনও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো , খবরের শিরনামে একাধিকবার উঠে এসেছেন অনির্বান।
তবে সম্প্রতি ব্যবসায়ীর পারিবারিক ঝামেলা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছিল । জানা যায় অনির্বাণ দাসের স্ত্রী সুমনা দাস তার ড্রাইভারের সঙ্গে পালানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু এয়ারপোর্ট থানার পুলিশের হাতে ধরা পড়ে যান ড্রাইভার সমীর সেন। এয়ারপোর্ট থানা বারাকপুরের মোহনপুর থানার কাছে তুলে দেয় তাকে। পরিবারের অভিযোগ সুমনা ও তার ড্রাইভার প্রথমে দীঘা পরে পুরী হয়ে মুম্বাই পালাতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়ে। ধৃত ড্রাইভার সমীর সেনকে আজ আদালতে তোলা হয়।
এদিকে অনির্বাণ স্ত্রীকে মোহনপুর থানার সামনে দেখতে পেয়েই সুমনাকে গালে চড় মারেন থানার সামনেই। সুমনা দাস থানায় অভিযোগ করেন তার স্বামী অনির্বাণ দাস তাকে মারধর করেছে। পুলিশ তৎক্ষণাৎ অনির্বাণ দাসকে গ্রেফতার করে। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়।

Post Views: 112

Continue Reading

Previous: কলকাতায় নতুন জল প্রকল্প, ভোটের আগে সুখবর দিলেন ফিরহাদ হাকিম
Next: একটুর জন্য হাতছাড়া শীর্ষস্থান, হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে রইল কোন কোন ধারাবাহিক?

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

sde.png

চড়েছে ভোটের পারদ, তার মধ্যেই আবহাওয়া নিয়ে কি খবর দিল হাওয়া অফিস?

Online Desk এপ্রিল 24, 2026
mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.