Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় নতুন জল প্রকল্প, ভোটের আগে সুখবর দিলেন ফিরহাদ হাকিম

কলকাতায় নতুন জল প্রকল্প, ভোটের আগে সুখবর দিলেন ফিরহাদ হাকিম

Online Desk জানুয়ারি 30, 2026
firhad.jpg

ওঙ্কার ডেস্কঃ সামনেই বাংলায় বিধানসভা ভোট। ভোটের আগে কলকাতায় নতুন জল প্রকল্পের সুখবর দিলেন মেয়র ফিরহাদ হাকিম। বাংলায় জেলায় জেলায়, জলের সমস্যা তেমন নেই। জল, রাস্তাঘাটের সমস্যার সমাধান করেছে রাজ্য সরকার। এবার কলকাতায় জল সমস্যার সমাধান করতে এবং সুদূর ভবিষ্যতে কলকাতাবাসীকে যাতে পানীয় জলকষ্টে ভুগতে না হয় তাই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়র জানিয়েছেন, গার্ডেনরিচের ময়লা ডিপোতে হবে জলপ্রকল্প।
সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল। সেখানে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে কলকাতার পানীয় জল সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন। সেখানেই ফিরহাদ জানান, গার্ডেনরিচের ময়লা ডিপোতে হবে জলপ্রকল্প। এই জলপ্রকল্পের ৪০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন হবে। রাজ্য সরকারের কাছে কলকাতা পুরসভার তরফে এই প্রকল্পের জন্য অনুমতি চাওয়া হয়েছে। নবান্নের সবুজ সংকেত পেলে শুরু হবে কাজ।
প্রসঙ্গত, কলকাতায় গার্ডেনরিচ জলপ্রকল্প রয়েছে। তার আওতাধীন কালীঘাট, রানিকুঠি, বাঁশদ্রোণী, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ ও শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন। এই পাম্পিং স্টেশনগুলি থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। কিন্তু কলকাতায় লোকসংখ্যা বাড়ছে। বাড়ি ফ্ল্যাটের সংখ্যা বাড়ছে। ফলে শহরবাসীর জলের চাহিদা দিন দিন বাড়ছে। এই আবহে ফিরহাদের দেওয়া জলপ্রকল্পের সুখবর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Post Views: 219

Continue Reading

Previous: বাণিজ্য নিয়ে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক স্টার্মারের, অসন্তুষ্ট ট্রাম্প
Next: গ্রেফতার ডি.বাপি বিরিয়ানির মালিকের ছেলে অনির্বাণ

সম্পর্কিত গল্প

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.