Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আজিত পাওয়ারের মৃত্যুর পর ফের একজোটে এনসিপি; নেতৃত্বে কে, জল্পনা তুঙ্গে

আজিত পাওয়ারের মৃত্যুর পর ফের একজোটে এনসিপি; নেতৃত্বে কে, জল্পনা তুঙ্গে

Online Desk জানুয়ারি 30, 2026
ncp.png

ওঙ্কার ডেস্ক: অজিত পাওয়ারের অকস্মাৎ মৃত্যুর পর মহারাষ্ট্র রাজনীতি যে বড়সড় পরিবর্তন আসবে তা আন্দাজ করেছিল দেশের বিভিন্ন রাজনৈতিক মহল। দলীয় সূত্রে জানা যাচ্ছে, বহুদিনের বিভাজনের পর শরদ পওয়ার ও প্রয়াত অজিত পওয়ার শিবিরের মধ্যে পুনর্মিলনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে একত্রিকরণের ঘোষণা হতে পারে। অজিত পওয়ারের মৃত্যুর পরেই এই প্রক্রিয়া আরও দ্রুত গতিতে এগোতে শুরু করেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা।
কয়েকদিন আগে একটি বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি-র অন্যতম শক্তিশালী মুখ অজিত পওয়ারের মৃত্যু দলীয় সংগঠনে গভীর শোকের আবহ তৈরি করেছে। তাঁর মৃত্যুতে রাজ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন বারামতি কেন্দ্রিক রাজনীতিতে প্রভাবশালী এই নেতাকে শুক্রবার শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। দলীয় কর্মীদের অনেকেই মনে করছেন, তাঁর অনুপস্থিতিতে এনসিপি-কে টিকিয়ে রাখতে ঐক্যই একমাত্র পথ।
দলীয় অন্দরের খবর, স্থানীয় নির্বাচনের পরেই দুই শিবিরের নেতারা একাধিক বৈঠকে বসেছেন। লক্ষ্য, ভাঙন ভুলে আবার একক সংগঠন হিসেবে সামনে আসা। সূত্রের দাবি, অজিত পওয়ার নিজেও জীবিত থাকাকালীন পুনর্মিলনের পক্ষে ছিলেন এবং পারিবারিক ও রাজনৈতিক দূরত্ব কমানোর চেষ্টা চালাচ্ছিলেন। তাঁর মৃত্যুর পর সেই উদ্যোগই নতুন গতি পেয়েছে।
একত্রিত দলের নেতৃত্ব নিয়ে জল্পনা তুঙ্গে। সম্ভাব্য মুখ হিসেবে উঠে আসছে চারটি নাম। শরদ পওয়ার, যিনি দলের প্রতিষ্ঠাতা এবং বর্ষীয়ান নেতা, অজিত পওয়ারের স্ত্রী ও রাজ্যসভার সাংসদ সুনেত্রা পওয়ার, সাংসদ সুপ্রিয়া সুলে, এবং অভিজ্ঞ নেতা প্রফুল প্যাটেল। দলের একাংশের মতে, সহানুভূতি ও সাংগঠনিক সমর্থনের নিরিখে সুনেত্রা পওয়ারকে সামনে আনা হলে কর্মীদের মধ্যে ঐক্য বাড়তে পারে। অন্যদিকে, অভিজ্ঞতার কারণে শরদ পওয়ার বা সুপ্রিয়া সুলের নামও গুরুত্ব পাচ্ছে।
অজিত পওয়ারের মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দলের শীর্ষ নেতাদের ধারাবাহিক বৈঠক হয়েছে। সেই বৈঠকগুলিতে ভবিষ্যৎ কৌশল, নেতৃত্ব এবং সংগঠন পুনর্গঠনের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে তাঁর হাতে থাকা গুরুত্বপূর্ণ দপ্তর এবং রাজনৈতিক দায়িত্ব কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়েও জোর তৎপরতা চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই পুনর্মিলন বাস্তবায়িত হয়, তবে মহারাষ্ট্রের রাজনীতিতে এনসিপি আবার শক্ত অবস্থান ফিরে পেতে পারে। বিভক্ত শক্তিকে একত্রিত করে আসন্ন নির্বাচনে প্রভাব বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দলীয় ভবিষ্যৎ ও নেতৃত্ব নিয়ে স্পষ্ট ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Post Views: 176

Continue Reading

Previous: একটুর জন্য হাতছাড়া শীর্ষস্থান, হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে রইল কোন কোন ধারাবাহিক?
Next: চিনকে ঠেকাতে ভারতকে কাছে টানার চেষ্টা ওয়াশিংটনের

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.