Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হুমকি-ছবি বিকৃতের চেষ্টা! আবারও চর্চায় উরফি জাভেদ, রেগে গিয়ে কি বললেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার?

হুমকি-ছবি বিকৃতের চেষ্টা! আবারও চর্চায় উরফি জাভেদ, রেগে গিয়ে কি বললেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার?

Online Desk সেপ্টেম্বর 10, 2025
rzg.png

ওঙ্কার ডেস্ক: সাম্প্রতিককালে বিভিন্ন কারণে চর্চায় উঠে এসেছেন মডেল-সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। কয়েকমাস আগেই ঠোটের ফিলার্স সরিয়ে মুখ ফুলিয়ে তিনি নেটপাড়ায় ভাইরাল হয়েছিলেন। ফের আবারও চর্চায় উঠে এলেন উরফি। তবে এবার বেশ গুরুতর কারণ রয়েছে এর নেপথ্যে। এবার নাকি উরফিকে তাঁর বিকৃত ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন জনৈক ব্যক্তি।
উরফির দাবি, ‘এক ব্যক্তি আমার ছবি বিকৃতি করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলেছে বারংবার। তবে শুধুই যে হুমকি দিয়েই থেমে নেই, একটি ছবিকে বিকৃত করে আমাকে ইতিমধ্যেই পাঠিয়েছে। আমি ভাবতে পারছি না উন্নত প্রযুক্তির এরা কীভাবে অপব্যবহার করছে।’ উরফি আরও জানান, ‘আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ নেব। আমার মতো আরও যে মহিলারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তাঁদের বলব দয়া করে আপনারা এই পরিস্থিতিতে ভয় পেয়ে যাবেন না। আইনি পদক্ষেপ নেবেন। কারণ মনে রাখবেন এক্ষেত্রে আপনি সমস্যা না। এক্ষেত্রে সমস্যা হল সেই ব্যক্তি যে আপনাকে সমস্যায় ফেলছে এই ভুল কাজের মাধ্যমে।’

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই সোশাল মিডিয়াতে উরফির এক ভিডিও দেখে রীতিমতো চমকে গিয়েছিল সকলের। তাঁর পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছিল মুখে একের পর এক সূচ ফোটাচ্ছেন উরফি। আর এর জেরে তাঁর ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। এমন অবস্থা দেখে অবাক হয়েছিলেন সকলেই। উরফির পোস্ট করা ওই ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছিল যে উরফি হয়তো মুখে ফিলার্স করাচ্ছেন। তবে এবিষয়ে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে উরফি সেই ভিডিও পোস্ট করে জানান, “আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত।”

Post Views: 125

Continue Reading

Previous: আধারকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে বিহারের সিইও-কে নয়া নির্দেশিকা কমিশনের
Next: নেপালে অস্থিরতাকে ‘হৃদয়বিদারক’ বলে উদ্বেগ মোদীর; শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.