ওঙ্কার ডেস্ক: সোশাল মিডিয়া ও সমাজমাধ্যমের শিরোনামে তিনি সবসময় বিচরণ করেন। কখনও অদ্ভূত পোশাক কখনও চড়া মেকআপ কখনও আবার ঠোঁটে ফিলার্স করিয়ে নেটপাড়ায় রীতিমতো ভাইরাল হওয়ার সাথে সাথে ট্রোলের শিকার হন। তিনি আর কেউ নন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। কিছুদিন আগেই ঠোঁটের ফিলার্স সরিয়ে মুখ ফুলিয়ে চর্চায় এসেছিলেন। এবার আবারও চর্চায় উঠে এলেন উরফি।
সম্প্রতি, সোশাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন উরফি। সেখানেই তাঁকে দেখা যাচ্ছে, তাঁর দু’চোখে টলটল করছে জল। মাথা ফুলে ঢোল। আর তাঁর এই ছবি দেখে রীতিমত চিন্তায় পড়েছেন উরফির ভক্তেরা। সেখানে অনেকেই এই কান্ড দেখে প্রশ্ন করেছেন। এই ছবি পোস্ট করে উরফি লিখেছেন, ‘কান্না কি ক্যালোরি কমায়’? তাঁর এহেন অবস্থা দেখে অনেকেই মনে করছেন উরফি হয়তো কোনও খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা কিছু খারাপ বিষয় হয়তো তাঁর সঙ্গে হয়েছে তাই এই ক্যাপশন লিখে মন খারাপ করা চেহারার ছবি পোস্ট করেছেন তিনি। নেটিজেনরা তাঁকে নানা প্রশ্ন করলেও একেবারেই তা নিয়ে মুখ খোলেননি উরফি।
বেশ কিছুদিন আগেই সোশাল মিডিয়াতে উরফির এক ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠে গিয়েছিল সকলের। তাঁর সেই ভিডিওতে দেখা গিয়েছিল মুখে একের পর এক সূচ ফোটাচ্ছেন উরফি। আর এর জেরে তাঁর ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছিল। এমন অবস্থা দেখে অবাক হয়েছিলেন সকলেই। উরফির পোস্ট করা ওই ভিডিও দেখে অনেকেই প্রশ্ন করছিলেন। তবে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে উরফি সেই ভিডিও পোস্ট করে জানিয়েছেন, “আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে আগের ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। তবে সেই সময় নিজের ভোলবদল নিয়ে সরাসরি জানালেও এখন নিজের চেহারার এই পরিবর্তন নিয়ে একেবারেই মুখ খোলেননি উরফি।
