Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোশ্যাল স্যাটায়ার ‘একটু সরে বসুন’

সোশ্যাল স্যাটায়ার ‘একটু সরে বসুন’

Online Desk নভেম্বর 26, 2023
Ektu-Sare-bosen.jpg

সুমন চক্রবর্তীঃ ওঙ্কার বাংলা, বেগুন বাগিচার ঠিকানা কেউ জানেন নাকি ! কমলেশ্বর মুখোপাধ্যায় কিন্তু জানেন। আর চেনেন গুরুপদ দত্তগুপ্ত নামে একজন মিশুকে, হাসতে জানা স্বপ্ন দেখতে জানা এক প্রানবন্ত তরুণকে, চেনেন তার গুরাখুর নেশা করা মাকে, বিনে পয়সায় মেয়েদের যোগব্যায়াম শেখানোর ব্রত নেওয়া বাবাকে, চটপটে কথা বলা খিটখিটে যোগেন মাস্টারকে, দেশি মদখোর, ধার করে শেয়ার মার্কেটে খুচরো টাকা লাগিয়ে বড়লোক হবার স্বপ্ন দেখা আলপিনকে। কমলেশ্বর মুখোপাধ্যায় এইসব অদ্ভুতুড়ে চরিত্র নিয়ে এসেছেন একটু সরে বসুন সিনেমায়, বেগুনবাগিচা নামে এক মফস্বলের ঠিকানায়। যেটা বাস্তব ও পরাবাস্তবের মাঝামাঝি এক জায়গা। বেগুন বাগিচার বেকার যুবক গুরুপদ, মা এবং পাড়া প্রতিবেশীদের খোঁটা খেয়ে আলপিনের বুদ্ধিতে এবং সহযোগিতায় মায়ের তোরঙ্গে রাখা রুপোর গড়গড়া বেচে ভাগ্য অন্বেষণে চলে আসে কলকাতাতে। সেখানে সে আশ্রয় পায় বড় চাকুরে ফটিকদা আর তাঁর ফ্যাশন দুরস্ত বৌদির বাড়িতে। ছেলেবেলায় কিছুটা ম্যাজিক শেখার সুবাদে তার সাথে ভাব হয় দাদা-বৌদির দুই বিচ্ছু ছেলে মেয়ের সাথে। তাদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় দৈবাৎ সে ধরে ফেলে কাউন্সিলর এর প্রভাব পরিপুষ্ট দুই ব্যাংক লুটেরাকে এবং মিডিয়ার breaking news এর কল্যাণে অচিরেই হয়ে ওঠে শহরের নতুন সেলিব্রিটি “নতুন ভাই”।
তারপরেই শুরু হয় গুরুপদ এর প্রাণপণ চাকরি খোঁজা, bulls eye placement agency এর মালকিন রোকেয়ার পাল্লায় পড়া এবং শেষে চাকরি বিক্রির এজেন্সির গুন্ডার খপ্পরে পড়ে আহত হওয়া। এর মধ্যে গুরুপদকে খোঁজ করতে শহরে আসে তার মা, যিনি সন্ধ্যে আটটার পরেই গুরাখু এবং সামান্য তরলের নেশায় টলোমলো, খিটখিটে যোগেন মাস্টার এবং গুরুপদর প্রেমিকা পিয়া। এর পরেই শুরু হয় নানান মজাদার কাণ্ডকারখানা।
বনফুল-এর ছোটগল্প “পাশাপাশি” অবলম্বনে কমলেশ্বর মুখোপাধ্যায় এর চিত্রনাট্য বর্তমান বাস্তবধর্মী এবং কৌতুকমুখি সামাজিক সংলাপগুলি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং কখনো চমকপ্রদ। বিভিন্ন চরিত্রে পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, ঋত্বিক চক্রবর্ত্তী, পাওলি দাম, পায়েল সরকার, ইশা সাহা নিজেদের সুনাম রেখেছেন। আলপিনের চরিত্রে পার্থসারথি চক্রবর্ত্তী, এবং গুরুপদর মায়ের চরিত্রে মানসী সিনহা অনবদ্য। নেতার চরিত্রে সুব্রত দাশগুপ্ত স্বল্প পরিসরে স্বাভাবিক অভিনয় করেছেন। আবহ সঙ্গীতে দেবজ্যোতি মিত্র এবং কন্ঠে অরিজিৎ সিং এবং রূপঙ্কর বাগচি, অন্বেষা দাত্তগুপ্ত, শোভন গাঙ্গুলি, দীপান্তিতা আচার্য, সুনিধি চৌহান বেশ ভাল।
সোস্যাল স্যাটায়ার ভিত্তিক সিনেমা একটু সরে বসুন আপামর বাঙালিকে নিছক বিনোদন দেওয়ার পাশাপাশি বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে কিছুটা ভাবাবে নিশ্চয়ই। এখানেই পরিচালক হিসেবে কমলেশ্বর মুখোপাধ্যায় এবং প্রযোজক হিসেবে অসিত ঘোষ, অনিন্দ্য দাশগুপ্ত, এবং শ্রীজিত মুখার্জির সাফল্য। রেটিং ৭/১০

Post Views: 266

Continue Reading

Previous: বিজেপির সভায় গেলে এলাকাছাড়া করার হুমকি
Next: কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.