Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একেনবাবু আসছেন স্বমহিমায়, বাপি-প্রমথকে নিয়ে একেনবাবু কবে পাড়ি দেবেন পুরুলিয়ায়?

একেনবাবু আসছেন স্বমহিমায়, বাপি-প্রমথকে নিয়ে একেনবাবু কবে পাড়ি দেবেন পুরুলিয়ায়?

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
df.png

ওঙ্কার ডেস্ক: আট থেকে আশি সকলেই ভালবাসেন গোয়েন্দা গল্প আবার রহস্যের জালে ভরা ছবি। বাঙালি বরাবরই মজে থেকেছেন বিখ্যাত সব গোয়েন্দা গল্পে। বর্তমানে বিনোদন জগতে একেনবাবুর ‘ফ্যান’ কিন্তু কিছু কম নয়। বলা বাহুল্য পর্দায় একেন্দ্র সেনের রহস্য সমাধান দেখার জন্য অপেক্ষায় মুখিয়ে থাকেন দর্শক। তাই বারবার নতুন রহস্যের জটে জড়িয়ে পড়েন একেনবাবুও। গত বছর বড়পর্দায় এসেছিল একেনের নতুন গল্প ‘বেনারসে বিভীষিকা’। ছবিটি প্রতিবারের মতোই সাড়া ফেলেছিল বক্স অফিসে। এবারও অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন রহস্যময় কাহিনী নিয়ে হাজির হতে চলেছে একেনবাবু। আবারও একসঙ্গে দেখা যাবে তিন মূর্তিকে। জানা গিয়েছে, বাপি ও প্রমথকে সঙ্গে নিয়ে এবার দক্ষিণ ভারতের পথে অগ্রসর হবেন তিনি। এবারের রহস্যের মেঘ জমবে কেরলে।
টলিপাড়ার অন্দরের গুঞ্জন, রেকি সেরে ফেলতে ইতিমধ্যেই নাকি পরিচালক পৌঁছেছেন শুটিং লোকেশন। এপ্রিলের শেষের দিকে সদলবলে পাড়ি দেবেন। কোন রহস্যের মুখোমুখি হবেন তিনমুর্তি? একেনবাবু এবার কোন শত্রুদের শায়েস্তা করবেন? নাকি কোনও বাঙালিই হবে তার পথের কাঁটা? তা যদিও তা এখনও স্পষ্ট নয়। তবে খবর, চলতি বছর পুজোয় বড়পর্দায় মুক্তি পেতে পারে এই ছবি। যদিও একেন্দ্র সেনের শুরুটা হয়েছিল ওটিটিতে। এবার তাই হইচই-এ নবম সিজন নিয়েও ফিরছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। এখানেও একসঙ্গে দেখা যাবে তিন মূর্তিকে। জানা যাচ্ছে বাপি ও প্রমথকে সঙ্গে নিয়ে এবার একেনবাবু পাড়ি দেবেন পুরুলিয়ায়। আসছে ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’। ইতিমধ্যেই এই সিজনের ঘোষণা হয়ে গিয়েছে হইচই’এর তরফে। কিন্তু লাল মাটির দেশে কোন রহস্যের সমাধান করবেন তিনি?
বরাবরের মতোই ‘একেনবাবু’র চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, ‘বাপি’ সুহোত্র মুখোপাধ্যায় ও ‘প্রমথ’ সোমক ঘোষকে দেখবেন দর্শকেরা। প্রতিবারই ছুটি কাটাতে গিয়ে রহস্যে জড়িয়ে পড়েন একেন। তবে প্রতিবারের মতো এবারেও গল্পে রয়েছে দুর্দান্ত চমক, সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Post Views: 84

Continue Reading

Previous: হাসপাতালে ভর্তি সেলিম খান, তড়িঘড়ি হাসপাতালে পৌঁছলেন সলমান, কেমন আছেন চিত্রনাট্যকার?
Next: এভারেস্টের উচ্চতায় উড়তে পারবে, ভারতের মাটিতে তৈরি হবে ‘এইচ ১২৫’ কপ্টার, ঘোষণা মোদী-মাক্রোঁর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.