ওঙ্কার ডেস্ক: ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’, কবির বর্ণনার নারীর কেশরাশি যেমন সাহিত্যের আঙিনায় প্রতিষ্ঠিত হয়েছে , তেমন রূপকথার গল্পে কুচবরণ কন্যা তার মেঘবরণ চুলের বর্ণনা শিশু মনে চুলের প্রতি অতিরিক্ত আগ্রহ সৃষ্টি করত। শহর তিলোত্তমা সৌন্দর্যের আরো এক পালক নিজের মুকুটে যুক্ত করলো। বিশ্বস্ত হেয়ার ও বিউটি ব্র্যান্ডের পথিকৃৎ Amjad Habib-এর এই নতুন প্রিমিয়াম উদ্যোগ সৌন্দর্যচর্চা ও পেশাদার প্রশিক্ষণের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল দক্ষিণ কলকাতা টালিগঞ্জ এলাকায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ ও ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিরা। যাদের মধ্যে অন্যতম ছিলেন বিশিষ্ট হেয়ার স্টাইলিশ আমজাদ হাবিব, আয়ান হাবিব এবং পশ্চিমবঙ্গের মাস্টার ফ্রাঞ্চাইজি মিসেস সোমা ঘোষ। ফিতা কেটে, প্রদীপ প্রজ্বলন এবং করতালির মধ্য দিয়ে শুরু হয় এই গ্ল্যামারাস যাত্রা। এদিন উদ্যোক্তা পশ্চিমবঙ্গ মাস্টার ফ্রাঞ্চাইসি মিসেস সোমা ঘোষ তাদের এই উদ্যোগ প্রসঙ্গে জানান কেশসজ্জা শুধু নারীর নয়, পুরুষেরাও সৌন্দর্য্যের অহংকার হিসেবে দেখেন। যুগের সঙ্গে পরিবর্তিত হয়েছে চুলে নিয়ে চুলচেরা বিশ্লেষণ। পরিবেশ দূষণ আর ফ্যাশনের চাহিদায় কেশসজ্জায় একটি যুগান্তকারী প্রয়োজনীয়তার উন্মেষ ঘটেছে।

পেশাদারি দুনিয়ায় হেয়ার কাটিং এবং হেয়ার ড্রেসিং বলা চলে জীবনের অঙ্গ হয়ে উঠেছে। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে আমজাদ হাবিব প্রিমিয়াম স্যাঁলোন এন্ড একাডেমির একটি শাখার উদ্বোধন হলো বুধবার বিকেলে। স্বল্পমেয়াদি, তিন মাস ও ছমাসের শিক্ষাক্রমে থাকবে স্বনির্ভর হওয়ার সুযোগ। যোগ্যতার ভিত্তিতে ছাত্রছাত্রীরা হাবিব গ্রুপের ঐতিহ্যবাহী বিপণীতে পেতে পারেন কাজের সুযোগ।

আমজাদ হাবিব প্রিমিয়ার স্যাঁলোন এন্ড একাডেমি
আমজাদ জানালেন, যুগে যুগে স্টাইল শুধু সৌন্দর্য রক্ষার চাবিকাঠি নয়, ব্যক্তিত্ব গঠনেও সহায়ক হয়েছে। যেকোন স্যাঁলোন চুল কেটে দিতে পারে, কালার করে দিতে পারে, কিন্তু হাবিব আপনার মুখের গড়ন অনুযায়ী পরামর্শ দেয়। মাষ্টার ফ্র্যাঞ্চাইজি সোমা ঘোষ জানালেন, কেশসজ্জার পাশাপাশি তরুণ প্রজন্মকে পেশাগত সহায়তা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রয়াস নিয়েছি।
সানন্দে শুরু হল এই নতুন যাত্রা। এদিন উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানের মুল উদ্যোক্তারা। সাথে সাথে নতুনদের জন্য হাজির করলেন নতুন কাজের সন্ধান।
