Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের তৃতীয় পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস অরিধামান, কাজে যোগ শীঘ্রই

ভারতের তৃতীয় পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস অরিধামান, কাজে যোগ শীঘ্রই

Online Desk ফেব্রুয়ারি 19, 2026
sub-marine.jpg

ওঙ্কার ডেস্ক: সামরিক শক্তিতে আরও বলীয়ান হতে চলেছে ভারত। দেশের তৃতীয় পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন (SSBN) আইএনএস অরিধামান চলতি বছরেই কাজে যোগ দেবে বলে সূত্রের খবর। আগামী এপ্রিল-মে মাসের মধ্যে এই সাবমেরিন কাজে সামিল হবে।

বেসরকারি সংস্থা এল অ্যান্ড টির সহায়তায় বিশাখাপত্তনমে গোপন জাহাজ নির্মাণ কেন্দ্রে সাবমেরিনটি নির্মিত হয়। তৈরি হওয়ার পর কয়েক মাস ধরে সমুদ্রে পরীক্ষামূলকভাবে চালানো হয়। নির্মাণ সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার ভারতের বাহিনীতে যোগ দিতে চলেছে। এই সাবমেরিন গোপনীয়তার সঙ্গে কাজ করে। গভীরে নীরবে লুকিয়ে থাকা এই সাবমেরিনের অবস্থান জানা কার্যত অসম্ভব, যতক্ষণ না ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। পরমাণু যুদ্ধের সময় এই ধরনের কোনও সাবমেরিন থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করা হয়।

উল্লেখ্য, ভারতের প্রথম পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন হল আইএনএস আরিহান্ট। ২০১৬ সালে এটির নির্মাণ সম্পন্ন হয়, এরপর ২০২৪ সালে উন্নত আইএনএস আরিঘাট চালু হয়। একই আকারের চতুর্থ সাবমেরিন, যার নাম এস ৪, আগামী বছরে সেগুলি পরিষেবায় যোগ দেবে, তার পরে এস ৫-ও যোগ দেওয়ার কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং চিনের পারমাণবিক সাবমেরিন রয়েছে। ভারতও সেই ছোট গোষ্ঠীর অংশ।

Post Views: 165

Continue Reading

Previous: সৌন্দর্যচর্চা ও পেশাদার প্রশিক্ষণের নতুন ঠিকানা, আমজাদ হাবিব প্রিমিয়ার স্যাঁলোন এন্ড একাডেমি এখন টালিগঞ্জে
Next: তারেক জমানায় শীঘ্রই বাংলাদেশে সব ধরনের ভিসা পরিষেবা চালুর পথে নয়াদিল্লি

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.