Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘পরিণীতা’ ধারাবাহিকে জমজমাট নতুন টুইস্ট!! বিয়ে বাড়িতে কি অপেক্ষা করছে দর্শকদের জন্য?

‘পরিণীতা’ ধারাবাহিকে জমজমাট নতুন টুইস্ট!! বিয়ে বাড়িতে কি অপেক্ষা করছে দর্শকদের জন্য?

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
fth.png

ওঙ্কার ডেস্ক: ‘পরিণীতা’ ধারাবাহিক প্রথম থেকেই টিআরপি তালিকায় শীর্ষে ছিল পাশাপাশি পছন্দের তালিকায় ছিল দর্শকেরও। তবে মাঝে ক’দিন টিআরপি নম্বর কমলেও ফের নিজের জায়গা ফিরে এসেছে এই মেগা। এর মধ্যেই গল্প আসছে জমজমাট নতুন টুইস্ট। এখন অনিরুদ্ধ স্যারের সঙ্গে রায়ানের পিসি পৌষালীর বিয়ের তোরজোড় চলছে। পৌষালীর গায়ে হলুদের অনুষ্ঠানে মেতে উঠেছে রায়ান ও পারুলসহ পরিবারের সকলেই। একটু একটু করে রায়ান যে পারুলকে মন দিয়ে ফেলেছে তা বুঝতে পারছে সে। বুঝতে পারলেও নিজের মুখে কুলূপ এঁটে রেখেছে রায়ান। পারুলকে ভালবাসার কথা বলা তো কোন ছাড়, সে এখনও পর্যন্ত তাকে একপ্রকার অবহেলা করেই যাচ্ছে।
ক’দিন আগে মেগাতে দেখা গিয়েছে অনিরুদ্ধকে ভুল বুঝেছে রায়ান। সে আন্দাজ করেছিল পারুলের সঙ্গে প্রেম করছে অনিরুদ্ধ। তাই অনিরুদ্ধকে সহ্য করতে পারছিল না রায়ান। এদিকে, পরে যখন রায়ান জানতে পারে অনিরুদ্ধ পারুলকে নয় তার পিসিকে ভালবাসে তখন আনন্দে আত্মহারা হয়ে ওঠে সে‌। এবার পৌষালী ও অনিরুদ্ধর বিয়েতে কী নতুন চমক আসে এই ধারাবাহিকের গল্পে, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শক ও অনুরাগীরা।
কিছুদিন আগেই গল্পে দেখা গিয়েছিল রায়ানের পিসির আশীর্বাদের ব্যবস্থা করা হয়েছে। সব আয়োজন সাড়া। সকলে অপেক্ষা করছে হবু বরের জন্য। কিন্তু সে কোথায়? খোঁজ পড়ে যায়, কারণ সময়ের মধ্যে আশীর্বাদ না হলে নাকি বিয়েতে অনেক বাধা পড়বে। এর মধ্যেই দেখা যায় পারুলের সন্দেহ হয় যে এসবের পিছনে রায়ানের হাত আছে। আর ঠিক তাই। রায়ান বন্দি বানিয়ে রেখেছিল রায়ান। এদিকে পারুল তাদের খুঁজতে যায়। অন্যদিকে দেখা যায় শিরিন মরণ ফাঁদ পেতে রেখেছে। দরজায় বোমা বেঁধে রেখেছে। যাতে পারুল এসে সেই দরজা খুললেই বিস্ফোরণ ঘটে। কিন্তু পারুলকে উদ্ধার করে রায়ানই।
প্রসঙ্গত পরিণীতা ধারাবাহিকটির জি বাংলার পর্দায় সোমবার থেকে শনিবার এই ছয়দিন এই রাত আটটায় সম্প্রচারিত হয়। এই মেগায় মুখ্য ভূমিকায় দর্শক দেখছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এবং অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়কে। বর্তমানে সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমোও গায়ে হলুদের অনুষ্ঠানের মাঝেই হাজির হয় পৌষালীর প্রাক্তন প্রেমিক, হাতে কাঁচের বোতল সে দেখে আঁতকে ওঠে পরিবারের সকলে শুরু হয় শোরগোল। এবার কোন দিকে এগোবে এই ধারাবাহিক? শেষ পর্যন্ত কি ভেস্তে যাবে এই বিয়ে? নাকি ঘটবে নতুন কোনও ঘটনা? এখন দেখা যাক দর্শকদের জন্য কোন টুইস্ট অপেক্ষা করছে।

Post Views: 212

Continue Reading

Previous: হাদির মৃত্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জের কাছে সাহায্যের আর্জি বাংলাদেশ সরকারের
Next: বেসরকারি বিল্ডিং ভেঙে ফেলাকে কেন্দ্র করে মালদায় রাজনৈতিক তরজা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.