Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বেসরকারি বিল্ডিং ভেঙে ফেলাকে কেন্দ্র করে মালদায় রাজনৈতিক তরজা

বেসরকারি বিল্ডিং ভেঙে ফেলাকে কেন্দ্র করে মালদায় রাজনৈতিক তরজা

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
Screenshot-2026-02-09-174042.png

নিজস্ব প্রতিনিধি, মালদা: রাতের অন্ধকারে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার ১৯নং ওয়ার্ডের এক বেসরকারি ব্লিডিংকে গুড়িয়ে দেওয়ার জন্য চললো বুলডোজার। এই ব্লিডিং-এর তলায় ছিল বেশকিছু দোকান। হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকার পরও রাতের অন্ধকারে কার নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হল তা নিয়ে সরব হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। রাতের অন্ধকারে কেন এই ব্লিডিং ভাঙার কাজ হল? পুরসভার পক্ষ থেকে ড্যামেজ নোটিস এই ব্লিডিং-এ কেন ঝুলানো হল না? ৪৮ ঘণ্টার মধ্যে এর বিরুদ্ধে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে ব্যবসা বন্ধের হুংকার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুর।
বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, শাসক দলের মদতেই এই ধরনের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা যদি আন্দোলনে নামে তবে বিজেপি তাঁদের পাশে থাকবে।
তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, বিল্ডিংটি পুরনো হয়ে গেছে বলে তার মালিক আমাদের কাছে আবেদন করেছিল, এটি ভাঙ্গার জন্য। আমরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে পরীক্ষা করেছি। পরীক্ষায় উঠে এসেছে বিল্ডিংটি ড্যামেজ। তারপরেই বিল্ডিং ভাঙ্গার অনুমতি দিয়েছি। আমাদের বিল্ডিং ভাঙ্গার পরিকাঠামো নেই আর সেই কারণে মালিক নিজেই ভেঙেছে।
এই প্রসঙ্গে ওই ব্লিডিং-এর তলায় থাকা একটি দোকানের ব্যবসায়ী বলেছেন, এই ঘটনা শাসকদলের মদতেই হয়েছে। এর পুর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ফলে শাসক বিরোধী মনোভাব যে তৈরি হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে তা কার্যত স্পষ্ট ব্যবসায়ীদের প্রতিক্রিয়ায়।

Post Views: 142

Continue Reading

Previous: ‘পরিণীতা’ ধারাবাহিকে জমজমাট নতুন টুইস্ট!! বিয়ে বাড়িতে কি অপেক্ষা করছে দর্শকদের জন্য?
Next: জঙ্গী সন্দেহে জেলের ভিতরে ধৃতকে ধারালো অস্ত্র দিয়ে খুপিয়ে খুন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.