Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে ‘শুভ পরিণয়’, ভালোবাসার দিনে চার হাত এক হল টলিপাড়ার পরিচিত জুটি রণজয়-শ্যামৌপ্তির

অবশেষে ‘শুভ পরিণয়’, ভালোবাসার দিনে চার হাত এক হল টলিপাড়ার পরিচিত জুটি রণজয়-শ্যামৌপ্তির

Online Desk ফেব্রুয়ারি 16, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ভালবাসার দিনে দুই জীবন এক হওয়ার শপথ নিয়েছেন রণজয়-শ্যামৌপ্তি। গোধূলি লগ্নে তারকাজুটির চার হাত হয়েছে এক। অবশেষে অগ্নিসাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়লেন টলিপাড়ার মিষ্টিজুটি রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি।
এদিন দুপুরেই গায়েহলুদের অনুষ্ঠানে নজর কেড়েছিল তারকাজুটির খুনসুটি। বন্ধুদেরকে সাক্ষী রেখে একে-অপরের গায়ে হলুদ ছুঁইয়ে প্রেমের দিনে জীবনসঙ্গীর সঙ্গে আনন্দে মাতেন রণজয়-শ্যামৌপ্তি। তখন থেকেই বর-কনে সাজে তাঁদের দেখার অপেক্ষায় অনুরাগীরা। যদিও শ্যামৌপ্তি আগেই জানিয়েছিলেন যে বিয়ের দিন তিনি বেনারসি পরছেন না। কিন্তু সাজে ট্র্যাডিশনাল ছোঁয়া ছিল ভরপুর। লাল শাড়িতে লাজে রাঙা কনে অবতারে রণজয়ের কাছে ধরা দিয়েছিলেন শ্যামৌপ্তি। বরবেশে ডিজাইনার পাঞ্জাবিতে কিছু কম মাঞ্জা দেননি অভিনেতাও।
উল্লেখ্য, ‘গুড্ডি’ ধারাবাহিকের সময় থেকেই রণজয় ও শ্যামৌপ্তির প্রেমের সূচনা। সেই প্রেমের সম্পর্কের ‘শুভ পরিণয়’ ঘটল ছাঁদনাতলায়। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে বিয়ের আসরে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক তারকামুখ। সাজপোশাক আর বিয়ের আসরের মতো মেনুতেও বাঙালিয়ানা খামতি রাখেননি রণজয় এবং শ্যামৌপ্তি। তবে গুঞ্জন, বিয়ের পরপরই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না তাঁরা। কারণ এইমুহূর্তে শ্যামৌপ্তির প্রথম ফিচার ফিল্মের ডাবিংয়ের কাজ চলছে। অন্যদিকে রণজয়েরও বেশ কিছু নতুন প্রোজেক্টের কথা রয়েছে। বাকিটা সময়ই বলবে। আপাতত জীবনের নতুন অধ্যায় উদযাপনে ব্যাস্ত তারকাদম্পতি।

Post Views: 85

Continue Reading

Previous: ভোটমুখী বঙ্গে ১৮ ফেব্রুয়ারি মায়াপুরে অমিত শাহ
Next: ১৩ বছর বয়সী কন্যাকে ক্ষমতা হস্তান্তর করতে চান কিম, বিদ্রোহের পথে হাঁটতে পারেন বোন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.