Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ১৩ বছর বয়সী কন্যাকে ক্ষমতা হস্তান্তর করতে চান কিম, বিদ্রোহের পথে হাঁটতে পারেন বোন

১৩ বছর বয়সী কন্যাকে ক্ষমতা হস্তান্তর করতে চান কিম, বিদ্রোহের পথে হাঁটতে পারেন বোন

Online Desk ফেব্রুয়ারি 16, 2026
kim.jpg

ওঙ্কার ডেস্ক: ক্ষমতার রাশ হাতে রাখা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে উত্তর কোরিয়ার একছত্র অধিপতি কিম জং উনের পরিবারে। দোর্দন্ডপ্রতাপ কিম চান তাঁর ১৩ বছর বয়সী মেয়ের হাতে ক্ষমতার ভার তুলে দিতে। তবে এই সিদ্ধান্ত মেনে নিতে রাজি নন কিমের বোন কিম ইয়ো জং।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কিম জং উনের কিশোরী কন্যা কিম জু এ দেশটির পরবর্তী শাসক হিসেবে মনোনীত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। তবে কিম জুকে কোনও ভাবে মেনে নিতে চাইছেন না কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) গত সপ্তাহে জানিয়েছিল, ১৩ বছর বয়সী কিম জু এ আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকারী হিসেবে মনোনীত হতে চলেছে। উত্তর কোরিয়ায় চলতি মাসের শেষে রাজনৈতিক সম্মেলন হতে চলেছে। গোয়েন্দাদের দাবি, সেখানে কিম জং উন নিজের লক্ষ্য নির্ধারণ করবেন। এবং প্রশাসনে তাঁর নিয়ন্ত্রণ আরও দৃঢ় করবেন বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, আপাতত গোটা বিষয়টিতে নজর রাখছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। আসন্ন ওয়ার্কার্স পার্টি কংগ্রেসে হাজার হাজার প্রতিনিধির সামনে কিম জু এ তার বাবার সঙ্গে উপস্থিত হন কিনা সেদিকেই নজর পর্যবেক্ষকদের।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রথম প্রকাশ্যে আসেন কিম জু এ। তার পর থেকে, তিনি তার বাবার সঙ্গে অস্ত্র পরীক্ষা এবং সামরিক কুচকাওয়াজে যোগ দিয়েছেন। এমনকি চিনের রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য গত সেপ্টেম্বরে বেজিং গিয়েছিলেন। সেই সফরেও বাবার সঙ্গে ছিলেন কিম জু এ।

Continue Reading

Previous: অবশেষে ‘শুভ পরিণয়’, ভালোবাসার দিনে চার হাত এক হল টলিপাড়ার পরিচিত জুটি রণজয়-শ্যামৌপ্তির
Next: আলাদা থাকছেন দেবলীনা, কিনেছেন বাড়িও!! তবে কি এবার সম্পর্কে ইতি টানছেন গায়িকা-ইনফ্লুয়েন্সার?

সম্পর্কিত গল্প

New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-53.webp

ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-52.webp

মুম্বইয়ে কাজে গিয়ে রহস্যমৃত্যু কাঁকসার যুবকের, খুনের অভিযোগ পরিবারের, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-50.webp

তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.