Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সমাজমাধ্যম জুড়ে তোলপাড় কাণ্ড, এবার মুখ খুলল শমীকের পরিবার

সমাজমাধ্যম জুড়ে তোলপাড় কাণ্ড, এবার মুখ খুলল শমীকের পরিবার

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
cfgh.png

ওঙ্কার ডেস্ক: একটি ঘটনার নিরিখে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। কলকাতার পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ায় যাকে হাজার হাজার মানুষ তাঁকে চেনেন ‘ননসেন’ নামে, শমীক অধিকারীকে ঘিরে শহর জুরে হইচই কাণ্ড। বেহালা থানায় দায়ের হওয়া তরুণীর অভিযোগে এক রাতের মধ্যেই শোরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে। যৌন হেনস্থার অভিযোগে তাকে নেওয়া হয়েছে জেল হেফাজতে। আলিপুর আদালতে হাজির করানো হলে আদালত অভিযুক্তকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে এই মামলা তদন্তাধীন।
উল্লেখ্য, ২২ বছর বয়সি এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে বেহালা থানায় এই মামলা রুজু হয়। অভিযোগ, বেহালা এলাকার একটি ফ্ল্যাটে তাঁকে আটকে রাখা হয়েছিল। ২ ফেব্রুয়ারি রাত থেকে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত তাঁকে সেখানে বন্দি করে রাখা হয় বলে অভিযোগ। এছাড়াও তিনি জানান, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় তাঁর এবং সারা রাত ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। কোনওভাবে পরিস্থিতি সামলে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর শমীক ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যান বলে পুলিশের দাবি। সেই সময় থেকেই তাঁর মা-বাবারও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই অভিযোগের ভিত্তিতেই শমীক অধিকারীকে গ্রেফতার করে পুলিশ।
ইতিমধ্যেই, গোটা ঘটনায় এবার মুখ খুলেছে শমীকের পরিবার। অভিযোগগুলিকে তাঁরা সম্পূর্ণ ভিন্নভাবে দেখছেন। তাঁরা জানান, ওই তরুণী দীর্ঘদিন ধরেই পরিবারের পরিচিত। তিনি ছেলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, বাড়িতে আসা যাওয়া ছিল। ঘটনার দিন মেয়েটি নিমন্ত্রণে পেয়ে তাঁদের বাড়ি এসেছিল। আলাদা ঘরে কথা বলার সময় দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। ভুল বোঝাবুঝি থেকেই উত্তেজনা চরমে ওঠে। তিনি স্বীকার করেন, রাগের মাথায় তাঁর ছেলে একটি চড় মেরেছিল যা ভুল।
যদিও এই ঘটনা পুরোপুরি তদন্তাধীন। সত্যি সামনে আসতে বেশ সময় লাগবে। আপাতত ১০ দিনের জেল হেফাজত, এরই মধ্যে সোশ্যাল মিডিয়াঅ দুই পক্ষে ভাগ হয়ে গিয়েছে। একশ্রেণি ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছে, আবার কেউ কেউ রাজনীতির প্রসঙ্গও তেনেছেন। এই ঘটনার রেশ কোন দিকে যাবে তার উত্তর দেবে সময়।

Post Views: 189

Continue Reading

Previous: জামায়াতের সঙ্গে জোট সরকারে না, একক শক্তিতেই ক্ষমতায় ফিরতে চায় বিএনপি; তারেক রহমান
Next: বিনা অনুমতিতে রাতে কলেজ প্রবেশ, ফের একবার শিরোনামে অরিজিৎ সিং

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.