Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুভস্মিতা-সৌরভ’এর বিয়ের জল্পনা!! টলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই?

শুভস্মিতা-সৌরভ’এর বিয়ের জল্পনা!! টলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই?

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বিয়ের মরশুমে টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই বেজেই চলেছে। মধুমিতা সরকার, তারপর প্রিয়াঙ্কা মিত্র-শুভ্রজিৎ সাহা ও রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি, একে একে বিয়ের পিঁড়িতে বসেছেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। এর মাঝেই গুঞ্জন, এবার খুব তাড়াতাড়িই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। এই গুঞ্জন কি আদৌ সত্যি? বিয়ের গুঞ্জনে দুই অভিনেতার কী মতামত?
প্রসঙ্গত, এই মুহুর্তে শুভস্মিতা-সৌরভ স্টার জলসার লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে জুটিতে কাজ করছেন। নানা সময়ে কাজের ক্ষেত্রে নানা মুহুর্তে ধরা দেন অভিনেতা-অভিনেত্রীরা। বিয়ের গুঞ্জন নিয়ে শুভস্মিতা বলেন, “আমরা বিয়ে করছি না। তেমন সিদ্ধান্ত নিলে নিশ্চয়ই সকলকে জানাবো।” অন্যদিকে সৌরভের মন্তব্য, “জুটি হিসেবে দর্শক আমাদের খুবই পছন্দ করেন, ভালোওবাসেন। এটা হয়তো এই গুঞ্জনের একটা কারণ। কিন্তু হ্যাঁ, আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে। তা খুবই স্বাভাবিক। আমাদের বন্ধুত্বের রসায়ন দেখে ও পর্দায় আমাদের একসঙ্গে দেখে এমন একটা প্রত্যাশা হয়তো তৈরি হয়েছে।” আর বোঝাই যাচ্ছে যে বিয়ের গুঞ্জনে শুধুই গুঞ্জনই।
‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের সুবাদেই পর্দায় তাঁদের জুটি হিসেবে দেখছেন দর্শক। অন্যদিকে, তাঁদের দুজনের সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যাচ্ছে একসঙ্গে নানা মুহুর্তের পোস্ট। যদিও পর্দার জুটি এক্কেবারে মুখ খুলতে নারাজ। যদিও সরস্বতী পুজোর দিন সৌরভের সঙ্গে শুভস্মিতার ভাগ করে নেওয়া একগুচ্ছ ছবি থেকেই এই ঘটনার সূত্রপাত। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ফিসফাস! বর্তমানে প্রশ্ন রয়েই যাচ্ছে তাহলে কি মধুমিতা অধ্যায়ের পর ফের নতুন করে সম্পর্কে জড়িয়েছেন সৌরভ চক্রবর্তী?

Post Views: 141

Continue Reading

Previous: ইতিহাস গড়ে নেদারল্যান্ডস্-এর কনিষ্ঠ এবং প্রথম সমকামী প্রধানপমন্ত্রী হিসাবে শপথ নিলেন রব জেটেন
Next: নিজের হাতে রঙ বানিয়ে রঙ খেলবে পড়ুয়ারা

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
Calcutta-highcourt-1280.jpg

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত ইডির মুখোমুখি হতে হবে না সুজিতকে, জানাল হাইকোর্ট

Online Desk এপ্রিল 23, 2026
r5t5.png

অন্তঃসত্ত্বা মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’! হাজিরা দিতে পারবেন না জানালেন স্বামী

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.