Skip to content
জুলাই 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নিজের হাতে রঙ বানিয়ে রঙ খেলবে পড়ুয়ারা

নিজের হাতে রঙ বানিয়ে রঙ খেলবে পড়ুয়ারা

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
Screenshot-2026-02-25-155933.png

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা: হাতে গোনা আর ক’দিন পরেই বসন্ত উৎসব। রঙে রঙে সেজে উঠবে আকাশ বাতাস। তবে এই সময় বিভিন্ন ধরনের রং মাখামাখি করে শেষে ওই রং তোলা দায় হয়ে দাঁড়ায়। কেমিক্যাল মেশানো কঠিন সমস্ত রং গায়ে লেগে থাকে কয়েকদিন। আবার এই কেমিক্যাল রঙের জেরে অনেকের চর্মরোগও হয় । তাই অনেকে রঙের চেয়ে আবির খেলাই অধিক পছন্দ করেন। আবার কেউ বলেন তাদের আবিরেও এলার্জি ! অবশ্য আধুনিক সময়ে আবির তৈরিতে যে ধরনের উপকরণ ব্যবহার করা হয় তাতে সমস্যা হওয়াটাও স্বাভাবিক। আর এই সমস্ত কথা মাথায় রেখে এবং দোল উৎসবে নিজেদের তৈরি ভেষজ আবিরের সাহায্যে যে রাঙানো যায়, সেই বার্তা দিলেন হাবড়ার টুনিঘাটা এলাকায় এক পাঠশালার কর্মকর্তা সঞ্জীব কাঞ্জিলাল।
এই পাঠশালায় প্রায় ৬০ জন ছাত্র ছাত্রী রয়েছে। যারা খুবই দরিদ্র ঘরের। সঞ্জীব কাঞ্জিলাল বলেন, যত ছাত্র ছাত্রী রয়েছে তাদের শরীর ও অর্থনৈতিক অবস্থার কথা ভেবে ঘরোয়া পদ্ধতিতে আবির তৈরির শেখানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
গত বছর দোল উৎসবে ভেষজ আবীর কিনে উৎসব পালন করা হয়েছিল আর এবার নিজেরা পড়ুয়াদের সামনে রেখে ভেষজ আবীর তৈরির পদ্ধতি দেখায়, এমনকি যে আবীরও তৈরি করল ,তা এবার দোল উৎসবে তারা ব্যবহার করবে।
পালং শাক দিয়ে তৈরি হলো সবুজ আবীর আবার বিটের সাহায্যে তৈরি হল আরও একটি আবীর, হলুদ গাঁদা ফুলের পাপড়ি দিয়ে হলুদ আবির এবং বাসন্তী গাঁদার পাপড়ি দিয়ে বাসন্তী আবির তৈরি করা হলো। সবাইকে আবির তৈরীর পদ্ধতিও দেখিয়ে দেওয়া হল যাতে স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে সবাই ভেষজ আবীর দিয়েই দোল উৎসব পালন করে।

Post Views: 230

Continue Reading

Previous: শুভস্মিতা-সৌরভ’এর বিয়ের জল্পনা!! টলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই?
Next: বিয়ে সেরেই নতুন ধারাবাহিকে যোগ দিচ্ছেন রণজয়? বিপরীতে দেখা যাবে কোন নায়িকাকে?

সম্পর্কিত গল্প

Neymar.jpg

ব্রাজিলের হয়ে আর খেলবেন না আবেগঘন বার্তায় জানালেন নেইমার

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত পটাশপুর, জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

Online Desk জুলাই 29, 2026

You may have missed

Neymar.jpg

ব্রাজিলের হয়ে আর খেলবেন না আবেগঘন বার্তায় জানালেন নেইমার

Online Desk জুলাই 29, 2026
MB.jpg

বৃষ্টি উপেক্ষা করেই পালন মোহনবাগান দিবস

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত পটাশপুর, জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.