ওঙ্কার ডেস্ক: টিআরপি নিয়ে প্রতি সপ্তাহে দর্শক ও অভিনেতা-অভিনেত্রীদের থাকে চরম উত্তেজনা। স্টার জলসা ও জি বাংলার ধারাবাহিকের মধ্যে চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। কেউই তাঁর স্থান থেকে সরতে নারাজ। এই সপ্তাহেও প্রথম স্থানে জোড়া ধামাকা। স্টার জলসা ও জি বাংলার দুটি ধারাবাহিক ‘ প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ও ‘পরিণীতা’ দুটি মেগাই এবার জিতে নিয়েছে ‘সেরা’র তকমা। যৌথভাবে দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। একদিকে যেমন পারুল ও রায়ানের নতুন সমীকরণ বেশ মনে ধরেছে দর্শকের। অন্যদিকে পিসিমনির বিয়ের নানান টুইস্ট নজর কেড়েছে দর্শকদের। এখন নায়ক-নায়িকার রোম্যান্সের অপেক্ষায় দর্শক। অন্যদিকে, বিদ্যা ও রাজরিতের বিয়ের পর তাঁদের সমীকরণও চোখ এড়ায়নি দর্শকদের। কিন্তু সেরার স্থান থেকে একটু পিছিয়ে গেল জলসার অন্যতম টপ মেগা ‘পরশুরাম আজকের নায়ক’। ৬.৪ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। ৬.০ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এবার ‘রাঙামতি তীরন্দাজ’। ৫.৯ নম্বর পেয়ে ‘ও মোর দরদিয়া’ এই সপ্তাহে রয়েছে চতুর্থ স্থানে। ৫.৬ নম্বর নিয়ে জি বাংলার আরেক পরিচিত মেগা ‘তারে ধরি ধরি মনে করি’ দখল করেছে পঞ্চম স্থান। এখন গোরার জীবনে রূপ নয়, অদ্বিতীয়ার এসে বিরাট পরিবর্তন নিয়ে এসেছে।
এবার টিআরপি তালিকার ষষ্ঠ নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। ৫.৪ নম্বর পেয়ে এই স্থানে রয়েছে ধারাবাহিকটি। সপ্তম স্থানেও জোড়া ধারাবাহিক। ৫.৩ নম্বরে ‘আমাদের দাদামণি’র সঙ্গে এই স্থান দখল করেছে জলসার ধারাবাহিক লক্ষ্মীঝাঁপি’। আর্য-অপর্ণার ‘চিরদিনই তুমি যে আমার’ একটু পিছিয়ে পড়েছে আগের সপ্তাহ থেকে সঙ্গে রয়েছে চিরসখাও। ৫.২ নম্বর নিয়ে অষ্টমে রয়েছে এই জোড়া ধারাবাহিক। এখন নায়ক-নায়িকার প্রেম আর রোমান্টিক মুহূর্ত দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শক। নবমে আছে ‘বেশ করেছি প্রেম করেছি’ মেগা। দশম স্থানে আছে জি বাংলার ‘কুসুম’ পেয়েছে ৪.৫।
গত বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার ধারাবাহিকই রেটিং চার্টে নিজেদের জায়গা ধরে রাখছিল। সেই তুলনায় জি বাংলা ও জলসার ধারাবাহিকের নম্বর খানিক কমে গিয়েছে গত সপ্তাহের তুলনায়। কিন্তু এবার স্টার জলসার পাশাপাশি জি বাংলার বেশ কিছু ধারাবাহিক নিজেদের জায়গা ফিরে পেয়েছে। প্রথম স্থানে যেমন চমক আছে, তেমন এক থেকে দশেও দুটি চ্যানেলের বিভিন্ন ধারাবাহিক মিলেমিশে রয়েছে। আগামীতে আসছে আরও নতুন ধারাবাহিক, টিআরপি-র দৌড়ে কতটা টিকে থাকে তারা, সেইদিকের নজর সকলের।
