Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাংবাদিককে খুনের পর সিগারেট ধরিয়ে গান গাইতে শুরু করে অভিযুক্ত, ৫ বছর পর প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য

সাংবাদিককে খুনের পর সিগারেট ধরিয়ে গান গাইতে শুরু করে অভিযুক্ত, ৫ বছর পর প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: ক্রাইম থিলারকেও হার মানায় ছত্তিসগড়ের মহিলা সাংবাদিককে খুনের ঘটনা। সে রাজ্যের কোরবা শহরে সাংবাদিক সালমা সুলতানাকে খুনের পর রাস্তার নীচে কবর দিয়েছিল অভিযুক্ত। পাঁচ বছর আগের সেই ঘটনায় প্রত্যক্ষদর্শীর বয়ানে ভয়ঙ্কর তথ্য। আদালতে ওই ব্যক্তি জানিয়েছেন, সাংবাদিককে খুনের পর অভিযুক্ত সিগারেট ধরিয়ে গান গাইছিলেন।

আদালতে অতিরিক্ত দায়রা বিচারক গরিমা শর্মার সামনে ওই প্রত্যক্ষদর্শী বলেন, অভিযুক্ত মধুর সাহু ২০১৮ সালে তার লিভ-ইন পার্টনার সালমাকে শ্বাসরোধ করে খুন করে। এই ভয়াবহ হত্যাকাণ্ডের পর অভিযুক্তের মধ্যে কোনও ভয়, আতঙ্ক বা অনুশোচনার লেশমাত্র ছিল না। প্রত্যক্ষদর্শী কোমল সিং রাজপুত আদালতকে বলেন, তিনি সালমার মৃতদেহের পাশে দাঁড়িয়ে সিগারেট ধরান এবং গান গাইতে শুরু করেন। ‘মাসুম’ ছবির ‘তুঝে নারাজ নাহি ম্যায় জিন্দেগি, হায়রান হু ম্যায়…’ গানটি গাইতে থাকেন অভিযুক্ত।

জানা গিয়েছে, মধুর সাহুর জিমে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন কোমল সিং। তাঁর সাক্ষ্য অনুযায়ী, ঘটনার দিন কোমলকে শারদা বিহারে সালমার বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই যুগলের মধ্যে মধ্যে ঝগড়া শুরু হলে তা দ্রুত হিংসার রূপ নেয়। তাঁর বয়ান অনুযায়ী, সালমার সঙ্গে মধুর প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেই সময় তাঁকে শ্বাসরোধ করে খুন করে। এই হত্যাকাণ্ডে আরেক অভিযুক্ত কৌশল শ্রীবাস সালমার মুখের উপর একটি বালিশ চেপে ধরে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে কোমল হস্তক্ষেপের চেষ্টা করে। তখন তাঁকে সতর্ক করে বলা হয়, ‘চুপ থাকো, নইলে তোমারও একই পরিণতি হবে।’

Post Views: 158

Continue Reading

Previous: একটুর জন্য হাতছাড়া হল প্রথম স্থান, এই সপ্তাহে টিআরপি তালিকায় এগিয়ে রইল কোন ধারাবাহিক?
Next: পুরুলিয়ায় বন্ধ উর্দু স্কুল, ক্ষুব্ধ স্থানীয়রা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.