Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একটুর জন্য হাতছাড়া হল প্রথম স্থান, এই সপ্তাহে টিআরপি তালিকায় এগিয়ে রইল কোন ধারাবাহিক?

একটুর জন্য হাতছাড়া হল প্রথম স্থান, এই সপ্তাহে টিআরপি তালিকায় এগিয়ে রইল কোন ধারাবাহিক?

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টিআরপি নিয়ে প্রতি সপ্তাহে দর্শক ও অভিনেতা-অভিনেত্রীদের থাকে চরম উত্তেজনা। স্টার জলসা ও জি বাংলার ধারাবাহিকের মধ্যে চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। কেউই তাঁর স্থান থেকে সরতে নারাজ। এই সপ্তাহেও প্রথম স্থানে জোড়া ধামাকা। স্টার জলসা ও জি বাংলার দুটি ধারাবাহিক ‘ প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ও ‘পরিণীতা’ দুটি মেগাই এবার জিতে নিয়েছে ‘সেরা’র তকমা‌। যৌথভাবে দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। একদিকে যেমন পারুল ও রায়ানের নতুন সমীকরণ বেশ মনে ধরেছে দর্শকের। অন্যদিকে পিসিমনির বিয়ের নানান টুইস্ট নজর কেড়েছে দর্শকদের। এখন নায়ক-নায়িকার রোম্যান্সের অপেক্ষায় দর্শক। অন্যদিকে, বিদ্যা ও রাজরিতের বিয়ের পর তাঁদের সমীকরণও চোখ এড়ায়নি দর্শকদের। কিন্তু সেরার স্থান থেকে একটু পিছিয়ে গেল জলসার অন্যতম টপ মেগা ‘পরশুরাম আজকের নায়ক’। ৬.৪ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। ৬.০ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এবার ‘রাঙামতি তীরন্দাজ’। ৫.৯ নম্বর পেয়ে ‘ও মোর দরদিয়া’ এই সপ্তাহে রয়েছে চতুর্থ স্থানে। ৫.৬ নম্বর নিয়ে জি বাংলার আরেক পরিচিত মেগা ‘তারে ধরি ধরি মনে করি’ দখল করেছে পঞ্চম স্থান। এখন গোরার জীবনে রূপ নয়, অদ্বিতীয়ার এসে বিরাট পরিবর্তন নিয়ে এসেছে।
এবার টিআরপি তালিকার ষষ্ঠ নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। ৫.৪ নম্বর পেয়ে এই স্থানে রয়েছে ধারাবাহিকটি। সপ্তম স্থানেও জোড়া ধারাবাহিক। ৫.৩ নম্বরে ‘আমাদের দাদামণি’র সঙ্গে এই স্থান দখল করেছে জলসার ধারাবাহিক লক্ষ্মীঝাঁপি’। আর্য-অপর্ণার ‘চিরদিনই তুমি যে আমার’ একটু পিছিয়ে পড়েছে আগের সপ্তাহ থেকে সঙ্গে রয়েছে চিরসখাও। ৫.২ নম্বর নিয়ে অষ্টমে রয়েছে এই জোড়া ধারাবাহিক। এখন নায়ক-নায়িকার প্রেম আর রোমান্টিক মুহূর্ত দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শক। নবমে আছে ‘বেশ করেছি প্রেম করেছি’ মেগা। দশম স্থানে আছে জি বাংলার ‘কুসুম’ পেয়েছে ৪.৫।
গত বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার ধারাবাহিকই রেটিং চার্টে নিজেদের জায়গা ধরে রাখছিল। সেই তুলনায় জি বাংলা ও জলসার ধারাবাহিকের নম্বর খানিক কমে গিয়েছে গত সপ্তাহের তুলনায়। কিন্তু এবার স্টার জলসার পাশাপাশি জি বাংলার বেশ কিছু ধারাবাহিক নিজেদের জায়গা ফিরে পেয়েছে। প্রথম স্থানে যেমন চমক আছে, তেমন এক থেকে দশেও দুটি চ্যানেলের বিভিন্ন ধারাবাহিক মিলেমিশে রয়েছে। আগামীতে আসছে আরও নতুন ধারাবাহিক, টিআরপি-র দৌড়ে কতটা টিকে থাকে তারা, সেইদিকের নজর সকলের।

Post Views: 220

Continue Reading

Previous: দেশের স্বার্থ ও কূটনৈতিক বোঝাপড়ার সামঞ্জস্য রেখেই ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি
Next: সাংবাদিককে খুনের পর সিগারেট ধরিয়ে গান গাইতে শুরু করে অভিযুক্ত, ৫ বছর পর প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.