Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় একের পর এক চাঞ্চল্যকর ঘটনা, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়

টলিপাড়ায় একের পর এক চাঞ্চল্যকর ঘটনা, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়

Online Desk এপ্রিল 3, 2026
d.png

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের শুরুটা একেবারেই ভালো কাটছে না টলিপাড়ার। একের পর এক দুঃসংবাদ ও মৃত্যুর খবরে বিনোদনমহলে শোকের ছায়া। টলিপাড়ায় ফের উদ্বেগের খবর। ঠিক যেন সিনেমার মত, বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যাঙ্কের কাজে, তারপর দুপুরে কথাও হয় স্ত্রীর সঙ্গে, এরপরই ফোন সুইচ অফ, আর যোগাযোগ করা যায় নি তাঁর সঙ্গে। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান টলিউডের পরিচিত মুখ চিত্রনাট্যকার-পরিচালক উৎসব মুখোপাধ্যায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নিমতার পিএনবি ব্যাঙ্কের কাজের উদ্দেশে বেরিয়েছিলেন উৎসব। তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দুপুর ২টো ২২ মিনিটে তাঁর স্বামীর সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তখন তিনি নাকি ব্যাঙ্কের ভেতরেই ছিলেন। কিন্তু সেই কথোপকথনের কিছুক্ষণ পর থেকে তাঁর ফোন সুইচ অফ পাওয়া যায় এবং তারপর আর কোনওভাবেই যোগাযোগ করা যায়নি পরিচালকের সঙ্গে। এই ঘটনায় আরও বিশেষ তথ্য, পরিচালক নিজের ব্যক্তিগত মোবাইল বাড়িতেই রেখে গিয়েছিলেন। সঙ্গে ছিল প্রয়াত বাবার পুরনো ফোন, সেটিও বর্তমানে বন্ধ। ফলে প্রযুক্তিগতভাবে তাঁর অবস্থানও খুঁজে বের করার কোনও উপায়ও পাওয়া যাচ্ছে না।
পরিবার ইতিমধ্যেই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যাংকের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে কিনা, তিনি আদৌ ব্যাঙ্ক থেকে বেরিয়েছিলেন সব প্রশ্ন এখন তদন্তাধীন।
উৎসব মুখোপাধ্যায় খুব বড় বা পরিচিত পরিচালক না হলেও, স্বাধীনভাবে ছবি তৈরি, শর্ট ফিল্ম ও চিত্রনাট্য লেখার জগতে তিনি বেশ পরিচিত বানিয়ে নিয়েছিলেন। সহকর্মীদের মতে, ব্যক্তিত্বে শান্ত এবং কাজে অত্যন্ত মনোযোগী ছিলেন তিনি। ‘বরুণবাবুর বন্ধু’, ‘ভবিষ্যতের ভূত’-এর মতো সিনেমার গল্প লিখেছেন তিনি। এমন একজন মানুষ এভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে। পাশাপাশি পরিবারের তরফে আবেদন যদি কেউ তাঁকে কোথাও দেখে থাকেন বা কোনও তথ্য জানেন, তবে যেন দ্রুত জানানো হয়।

Post Views: 98

Continue Reading

Previous: মার্কিন বায়ু হামলায় ভেঙ্গে পড়ল ইরানের সর্বোচ্চ সেতু; ক্ষতিগ্রস্ত শতাধিক
Next: প্রশাসনে রদবদল করেও অশান্তি রুখতে পারল না কমিশন, ভর্ৎসনার মুখে পুলিশ

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.