Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করা হল আরশাদ ওয়ারসি, চাওয়া হল ৫ লক্ষ টাকা জরিমানা

শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করা হল আরশাদ ওয়ারসি, চাওয়া হল ৫ লক্ষ টাকা জরিমানা

Online Desk মে 30, 2025
grgrg.png

ওঙ্কার ডেস্ক: আগামী এক বছরের জন্য আরশাদ ওয়ারসিকে শেয়ার বাজারে নিষিদ্ধ করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শেয়ার বাজারে প্রতারণামূলক কাজে যুক্ত আরশাদ। শেয়ারের দাম বাড়িয়ে বাজারে চড়া দামে বিক্রি করছেন তিনি। যার জেরে বিপাকে পড়তে হয়েছে আরশাদের স্ত্রী এবং শ্যালককেও। শেয়ার বাজারে যথেচ্ছাচার চালানোর অভিযোগে তাঁদেরও নিষিদ্ধ করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।
সাধনা ব্রডকাস্ট লিমিটেড সম্পর্কিত একটি স্টক কারসাজির মামলায় স্ত্রী, শ্যালক-সহ আরশাদের যুক্ত থাকার বিষয়টি সামনে আসার পরই তাঁদের নিষিদ্ধ করে সেবি। জানা গিয়েছে, বলিউড অভিনেতার পাশাপাশি আরও ৫৮ জনকে শেয়ার বাজারে নিষিদ্ধ করেছে ওই সংস্থা। এঁদের মধ্যে সাত জন আগামী পাঁচ বছরের জন্য শেয়ার বাজারে নিষিদ্ধ, আর বাকি ৫৪ জন আগামী একবছরের জন্য শেয়ার মার্কেটে কাজ করতে পারবেন না। নিষেধাজ্ঞার পাশাপাশি, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা জালিয়াতের সঙ্গে যুক্ত প্রত্যেককে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে। এবং অবৈধভাবে আয় করা লভ্যাংশ হিসেবে মোট ১.০৫ কোটি টাকার দেওয়ার নির্দেশও দিয়েছে।
সেবি-র মতে, আরশাদ ওয়ারসি এবং সংশ্লিষ্ট ইস্যুতে নিষিদ্ধ হওয়া প্রত্যেকে মণীশ মিশ্রের সঙ্গে কাজ করতেন। যিনি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ইউটিউবে নানারকম ভিডিও করার পাশাপাশি সংস্থাগুলির সম্পর্কেও রং চড়িয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশ করতেন। যাতে খুচরো বিনিয়োগকারীরা আরও বেশি করে আকৃষ্ট হয়ে শেয়ার কেনেন। এছাড়াও সেবির হাতে এসেছে নানা গুরুত্বপূর্ণ তথ্য। সেবির দাবি, আরশাদ শুধু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই নয় পাশাপাশি স্ত্রী এবং শ্যালকের অ্যাকাউন্ট থেকেও এহেন প্রতারণামূলক কার্যকলাপ চালাচ্ছিলেন। ২০২৩ সালেই সংশ্লিষ্ট মামলায় আরশাদ ওয়ারসির বয়ান রেকর্ড করা হয়। এবার শেয়ার বাজার থেকেই নিষিদ্ধ করা হল অভিনেতাকে।

Post Views: 277

Continue Reading

Previous: ‘পাকিস্তান চার টুকরো হত’, মন্তব্য রাজনাথের
Next: বিজাপুরে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম তিন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.