Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মঞ্চ থেকে বর্তমানে বেশ দূরত্ব বজায় রাখছেন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর, এবার নিজেই মুখ খুললেন!

মঞ্চ থেকে বর্তমানে বেশ দূরত্ব বজায় রাখছেন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর, এবার নিজেই মুখ খুললেন!

Online Desk নভেম্বর 20, 2025
ghghj.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের বিভিন্ন ছবি থেকে লাইভ কনসার্টের এক সময় মঞ্চ মাতিয়ে রাখতেন তিনি। তবে পরে নিজের অনুরাগী থেকে মঞ্চ এমনকী সোশাল মিডিয়া সব জায়গা থেকেই দূরত্ব বেড়েছে তাঁর। তিনি আর কেউ নন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। বেশ কিছুমাস আগে তাঁর এক মনখারাপি পোষ্ট উসকে দিয়েছিল সেই জল্পনা। সেই পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন যে, তাহলে কি বিবাহিত ও ব্যক্তিগত জীবনে সুখী নন গায়িকা।
উল্লেখ্য, তবে সেই সময় ওই জল্পনায় কোনও মন্তব্য করেননি মোনালি। এবার বহুদিন পর সোশাল মিডিয়ায় নিজের অনুরাগীদের সঙ্গে মনের কথা ভাগ করতে দেখা গেল মোনালিকে। এবার খোলসা করলেন কেন এতদিন সকলের থেকে দূরে ছিলেন তিনি। মোনালি বলেন, “পুজোর আগে থেকেই ভীষণ অসুস্থ হয়ে পড়ি আমি। একটার পর একটা শারীরিক সমস্যা যেন ঘিরে ধরে আমাকে। দাঁতে হঠাৎই একটা সমস্যা দেখা দেয়। তাঁর ফলে দাঁতে অস্ত্রোপচার করতে হয়েছিল। ওই সময় আমাকে কেউ দেখলে সে অবাক হয়ে যেত, আমার মুখ এতটাই ফুলে গিয়েছিল তখন। এটা মিটতেই মারাত্মক জ্বর হয়। এখন একটু ভালো আছি। এটা ভেবে ভালো লাগে যে, আপনারা আমার খেয়াল রেখেছেন। আমি সবাইকে তাই ধন্যবাদ জানাতে চাই”।
মোনালি আরও বলেন, “এত বছর ধরে গানের জগতে যুক্ত রয়েছি। অনেক ছোট থেকে কাজ করছি। তাই এতটা কম বয়স থেকে কাজের চাপ নিয়েছি যে এখন একটু অসুবিধাই হচ্ছে। এখন ছুটি কাটাচ্ছি। সঙ্গে নতুন কাজের পরিকল্পনাও করছি। সবটা মিলিয়েই মনে হল যে, তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নতুন গান নিয়ে আসব ঠিক করেছি। আর নিয়মিত সোশাল মিডিয়াতেও আসব ঠিক করেছি।” দীর্ঘদিন ধরেই বিদেশে থাকেন মোনালি। গোপনে সেখানে বিয়েও সারেন গায়িকা। তাঁর সেই বিয়ে নিয়েও অনেক জল্পনা শোনা যায়। নিজের ব্যক্তিগত জীবনকে তিনি রেখেছেন আড়ালেই।

Post Views: 206

Continue Reading

Previous: ‘বুদ্ধিজীবীরা আরও বিপজ্জনক’: ২০২০ সালের দিল্লি দাঙ্গায় উমর-শারজিলদের প্রসঙ্গে সুপ্রিম কোর্টে বলল পুলিশ
Next: দ্বিপাক্ষিক আলোচনায় হাসিনা প্রত্যর্পণকে ‘কূটনৈতিক পরিধি’র মধ্যে রাখলো ভারত ! প্রাধান্য পেল বাংলাদেশের নিরাপত্তা ও সংখ্যালঘু নিপীড়নের বিষয়

সম্পর্কিত গল্প

protest.jpg

বিহারের পর আসাম, ধৃত আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হিমন্ত সরকারের

Online Desk জুলাই 28, 2026
cjp.png

ককরোচদের ফের আন্দোলনের হুঁশিয়ারি পর নড়েচড়ে বসল কেন্দ্র; রাতেই সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক

Online Desk জুলাই 28, 2026
kakoli.png

এনডিএ-র বৈঠকে মোদী শাহের সঙ্গে এক সারিতে কাকলি; বিতর্ক রাজনৈতিক মহলে

Online Desk জুলাই 28, 2026

You may have missed

J-20-CHINA.png

সীমান্তে একাধিক চিনা জে-২০ মোতায়েন কতটা উদ্বেগের দিল্লীর কাছে

Online Desk জুলাই 28, 2026
protest.jpg

বিহারের পর আসাম, ধৃত আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হিমন্ত সরকারের

Online Desk জুলাই 28, 2026
cjp.png

ককরোচদের ফের আন্দোলনের হুঁশিয়ারি পর নড়েচড়ে বসল কেন্দ্র; রাতেই সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক

Online Desk জুলাই 28, 2026
kakoli.png

এনডিএ-র বৈঠকে মোদী শাহের সঙ্গে এক সারিতে কাকলি; বিতর্ক রাজনৈতিক মহলে

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.