Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বড় পর্দায় আসছে শশী, কুসুম ও কুমুদকে, সুমন মুখোপাধ্যায় পরিচালনায় আসছে ‘পুতুলনাচের ইতিকথা’

বড় পর্দায় আসছে শশী, কুসুম ও কুমুদকে, সুমন মুখোপাধ্যায় পরিচালনায় আসছে ‘পুতুলনাচের ইতিকথা’

Online Desk জুলাই 17, 2025
gsdjf.png

ওঙ্কার ডেস্ক: সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে কুসুম, শশী ও কুমুদের জীবন। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’-এর ৯০ বছরের বর্ষপূর্তিতেই পরিচালক সুমন মুখোপাধ্যায় পরিচালনায় আসছে এই ছবি। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
আগামী ১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি ‘পুতুলনাচের ইতিকথা’। পর্দায় শশী, কুসুম ও কুমুদকে দেখার জন্য কৌতুহলী সাহিত্যপ্রেমী থেকে সিনেপ্রেমীরা। এদিন ট্রেলারের শুরুতেই দেখা গেছে অনন্যা চট্টোপাধ্যায়কে। গুটি বসন্তে আক্রান্ত সে। এছাড়া তাঁকে ট্রেলারে আর সেভাবে দেখানো হয়নি। দেখা গেল গ্রাম বাংলার সেই রূপ। সম্পর্কের সমীকরণ। সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা আবেগ অনুভূতি তুলে ধরা হয়েছে ট্রেলারের ঝলকে। এককথায় জীবনের নানা অবস্থায় আটকে পড়া বা মুক্ত হয়ে যাওয়া সব মানুষ-পুতুলের জীবনের কাহিনিই বলবে পুতুলনাচের ইতিকথা।
শহুরে জীবনের হাতছানি এড়িয়ে গ্রামে ডাক্তারি করার আক্ষেপ কুরে কুরে খায় শশীকে। শুধু তাই নয় তার মনের মধ্যে রয়েছে বিদেশে গিয়ে চিকিৎসা করার ইচ্ছাও। কিন্তু সব ইচ্ছা মনের মধ্যে জমিয়ে রেখেছে সে। ইচ্ছাপূরণে সফল হতে পারছে না সে। গ্রামের ঘেরাটোপে জীবনের একঘেয়েমি কাটাতে চায় শশী। এই চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ছবিতে শশী চরিত্রের রয়েছে বিশেষ গুরুত্ব। কুসুম চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে ও কুমুদ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়া’ ও ‘বিসর্জন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে জয়া ও আবির। এছাড়াও ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

Post Views: 94

Continue Reading

Previous: যুদ্ধবিরতির একমাসের মধ্যে ইজরাইল আমেরিকাকে হুমকি ইরানের, কড়া হুঁশিয়ারি বার্তা খামেনিইর
Next: বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে, অভিনব উদ্যোগ ডুয়ার্সের চা-বাগানে

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.