Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে, অভিনব উদ্যোগ ডুয়ার্সের চা-বাগানে

বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে, অভিনব উদ্যোগ ডুয়ার্সের চা-বাগানে

Online Desk জুলাই 17, 2025
BANGER-BIYE.jpg

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: বর্ষা নেই, ধু-ধু করে শুকিয়ে যাচ্ছে মাটি। বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের চা-বাগানের শ্রমিক ও কৃষকেরা। চা-পাতা শুকিয়ে যাচ্ছে গাছে, নতুন কুঁড়িও আসছে না। চাষের জমিতে ধান রোপার মতো জল নেই। পরিস্থিতি এমনই রূক্ষ যে, ডুয়ার্সের মথুরা চা-বাগানের শুক্রালাইন এলাকায় আয়োজিত হল ব্যাঙের বিয়ে বৃষ্টির জন্য।

বছরের পর বছর ধরে বাংলার গ্রাম-গঞ্জে চলে আসা এক পুরনো লোকাচার ,ব্যাঙের বিয়ে দিয়ে বর্ষা ডাকার আচার। সেই আচারকেই এবার বিশ্বাস করলেন চা-বাগানের শ্রমিক ও কৃষকেরা। শুক্রবার রাতে জাঁকজমক করে আয়োজিত হল দুই ব্যাঙের বিয়ে। বরণ থেকে শুরু করে মালা বদল, খাওয়াদাওয়া, গান-বাজনা—কোনও কিছুতেই খামতি ছিল না। পাড়ার মহিলারা সানাইয়ের সুরে বিয়ের সঙ্গীত গাইলেন, ছেলেরা ব্যস্ত ছিল বর-কনের সাজ ও যাত্রাপথে।

চা শ্রমিকদের একাংশ জানিয়েছেন, ‘‘এই প্রচণ্ড দাবদাহে বাগানে জল নেই। পাতাগুলি শুকিয়ে যাচ্ছে। কুঁড়ি তোলা বন্ধ হয়ে গিয়েছে। আমরা রোজগারে ক্ষতিগ্রস্ত হচ্ছি। অন্য দিকে, কৃষকরাও ধান রোপণ করতে পারছেন না। তাই পুরনো বিশ্বাস মেনে ব্যাঙের বিয়ে দিলাম। মা প্রকৃতিই ভরসা।’’

বৃষ্টি না হলে আগামী দিনে চা উৎপাদনে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল। কৃষিকাজও ব্যাহত হচ্ছে চরম ভাবে। এমন অবস্থায় প্রাকৃতিক শক্তিকে তুষ্ট করতেই এই অভিনব আয়োজন।

তবে প্রশ্ন উঠছে—বিজ্ঞান ও আধুনিক চাষপদ্ধতির যুগে এখনও এই রকম লোকাচারে মানুষ বিশ্বাস করেন কী ভাবে? উত্তরে শ্রমিক নেতাদের বক্তব্য, ‘‘এটা কেবল বিশ্বাস নয়, আমাদের সংস্কৃতির অঙ্গ। প্রাকৃতিক দুর্যোগে মানুষ যুগে যুগে দেব-দেবীর কাছে প্রার্থনা করেছে। এই বিয়ে তারই এক প্রতীক।’’

বৃষ্টির দেখা মিলবে কি না, সেটা এখনও অনিশ্চিত। তবে শুক্রালাইনের আকাশে যেন এক চিলতে আশার রং ছড়িয়ে দিল এই ব্যাঙের বিয়ে।

Post Views: 196

Continue Reading

Previous: বড় পর্দায় আসছে শশী, কুসুম ও কুমুদকে, সুমন মুখোপাধ্যায় পরিচালনায় আসছে ‘পুতুলনাচের ইতিকথা’
Next: পরিস্থিতি হাতের বাইরে হাসিনার গোপালগঞ্জে; বুধবার রাত থেকে জারি হয়েছে ১০৪ ধারা, মৃত্যু অন্তত ৪ গ্রেফতার ১৪

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.