Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইসকনের রেস্তরাঁয় মাংস ভক্ষণ! “ মুরগির মাংসটারও লজ্জা লাগছিল” কটাক্ষ বাদশার

ইসকনের রেস্তরাঁয় মাংস ভক্ষণ! “ মুরগির মাংসটারও লজ্জা লাগছিল” কটাক্ষ বাদশার

Online Desk জুলাই 21, 2025
yyh.png

ওঙ্কার ডেস্ক: লন্ডনে ইসকনের নিরামিষ রেস্তরাঁয় মাংস ভক্ষণ নিয়ে বিতর্ক তুঙ্গে। এভাবে ওই যুবক ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন বলেই রাগে ফুঁসছেন নেটিজেনরা। এবার এই ইস্যুতে সুর চড়ালেন গায়ক বাদশা।
X হ্যান্ডেলে বাদশা লিখেছেন, “ওই মুরগির মাংসটারও হয়তো লজ্জা লাগছিল। আসলে ভাইয়ের মাংস খাওয়ার ইচ্ছা হয়নি। জুতোপেটা খাওয়ার ইচ্ছে ছিল। আপনি যা বোঝেন না, সেটাকে সম্মান জানানোর মধ্যেই শক্তির প্রকাশ পায়।” বাদশাকে সমর্থন করে ওই যুবকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অন্যান্য নেটিজেনরা। প্রসঙ্গত, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা গিয়েছে, এক আফ্রিকান ব্রিটিশ যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে লন্ডনের ইসকনের নিরামিশ রেস্তরাঁর ভিতর প্রবেশ করেন। এরপর সেখানে তিনি এক কর্মচারীকে জিজ্ঞাসা করেন, রেস্তরাঁয় আমিষ খাবার বিক্রি হয় কি না, উত্তরে ওই কর্মচারী ‘না’ বলতেই তিনি ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করে সেখানে থেকে ‘ফ্রায়েড চিকেন’ খেতে শুরু করেন। যুবককে থামাতে এগিয়ে আসেন আরও কর্মচারীরা। কিন্তু তিনি কারও কথাই শুনতে রাজি নন।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে ইসকনের রেস্তরাঁ। যার পোশাকি নাম হল ‘গোবিন্দ’। রেস্তরাঁগুলিতে সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হয়। পেঁয়াজ এবং রসুনও সেখানে ব্যবহার করা হয় না। এই পরিস্থিতিতে ওই যুবক ইচ্ছাকৃতভাবে রেস্তরাঁর নিয়মভঙ্গ করতেই ক্ষুব্ধ হয়েছেন ভক্তরা। তাঁদের বক্তব্য, হিন্দু ধর্মকে আঘাত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Post Views: 276

Continue Reading

Previous: তৃণমূলের শহিদ দিবসে গণপরিবহণ কম রাস্তায়, উপচে পড়া ভিড় মেট্রোতে
Next: ১৯৯৩-র ২১শে জুলাই, সেই মর্মান্তিক ইতিহাস মমতার স্মরণে !

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.