Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জোড়া জুনিয়র ফুটবলারকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের

জোড়া জুনিয়র ফুটবলারকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 21, 2023
EB.jpg

অঞ্জন চট্ট্যোপাধ্যায়া,ওঙ্কার বাংলাঃ আগামী মরসুমে দলগঠনে বেশ চমক দিচ্ছে ইস্টবেঙ্গল। জুনিয়র থেকে সিনিয়র সেরাদের দলে রাখছে লাল হলুদ ব্রিগেড। এবার অনূর্ধ্ব ১৭ ভারতীয় দলের দুই তরুণ ফুটবলারকে সই করাল লাল-হলুদ বাহিনী। একাধিক বছরের জন্য ভানলালপেকা গুইতে ও গুরনাজ সিং’কে দলে নিল শতবর্ষ প্রাচীন ক্লাব ।
ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাত বলেছেন, “মাদ্রিদে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের হয়ে গুইতে ও গুরনাজ’কে খেলতে দেখেছি। ওদের খেলা দেখে আমি খুব খুশি। আশা করি ইস্টবেঙ্গলের হয়ে ওরা নিজেদের সেরাটা দেবে।”
গুইতে ইস্টবেঙ্গলে সই করার পর বলেছেন, “ইস্টবেঙ্গলের হয়ে খেলাটা আমার জন্য গর্বের। আশা করি দলের উন্নতিতে সাহায্য করতে পারব। ইস্টবেঙ্গলের নতুন কোচ এবং সিনিয়র খেলোয়াড়দের থেকে শেখার চেষ্টা করব।”
গুরনাজ বলেছেন, “ইস্টবেঙ্গলের অংশ হতে পেরে আমি খুশি। কার্লোস কুয়াদ্রাতের নজরে আসতে পেরে আমি আনন্দিত। আমি কলকাতায় খেলার জন্য এবং ইস্টবেঙ্গলের জার্সি পরার জন্য মুখিয়ে রয়েছি।”

গত মরসুমে আইএসএলে মহেশের সঙ্গে ছিলেন শুধু ক্লেটন। ভিপি সুহের, জর্ডন ও’ডোহার্টি, অ্যালেক্স লিমা, চ্যারিস কিরিয়াকুরা তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে ভাল খেলতে পারলে ইস্টবেঙ্গলের আক্রমণ কিন্তু আরও ধারালো হত। কিন্তু তাঁরা তা পারেননি।সারা লিগে জেতার জায়গায় থেকেও মোট ১১ পয়েন্ট খোয়ায় তারা।
এ বার সে রকম হওয়ার কথা নয়। মহেশ ও ক্লেটনের জুটি তো থাকবেই। এ ছাড়াও ফরোয়ার্ড হাভিয়ে সিভেরিও ও সেন্ট্রাল মিডফিল্ডার সল ক্রেসপোকে সই করিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব। এ ছাড়া হায়দরাবাদ এফসি থেকে স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেস, সফল ভারতীয় উইঙ্গার নন্দকুমার শেখরকেও নিয়ে এসেছে তারা। ভিপি সুহেরও থেকে গিয়েছেন এইবার । সুতরাং বলা যায়, নামের দিক থেকে ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগ মোটেই খারাপ নয়। এঁরা যদি ফর্মে থাকে এবং কোচ কার্লস কুয়াদ্রাত যদি এঁদের ঠিকমতো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন, তা হলে সাফল্য নিশ্চয়ই আসবে।

Post Views: 86

Continue Reading

Previous: তৃণমূলের রাজনৈতিক শত্রু বাম কংগ্রেস নয়, রাজনৈতিক শত্রু বিজেপি, স্পষ্ট করলেন মমতা
Next: ইডেনের পর এবার মোহনবাগান তাঁবুতে তৃণমূলের মাছ,ডিম ভাত

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.